শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন
সংগৃহীত ছবি
নবগঠিত বগুড়া মহানগর বিএনপির পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাজধানীর জিয়া উদ্যানে নেতৃবৃন্দ কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, নবগঠিত বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সিনিয়র সহ-সভাপতি মো. মশিউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান আলী প্রমুখ।
এরআগে বুধবার (১০ জুন) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বগুড়া মহানগর বিএনপির এই ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। খুব শিগগিরই দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার নতুন এই কমিটি রাজধানীর জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন করেন।