গাছ কাটতে গিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
প্রতিকি ছবি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হান্নান শাহ্ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হান্নান শাহ্ উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের আব্দুল গফ্ফার শাহ্’র ছেলে। সে আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের শাহ্ বাড়িতে এদুর্ঘটনা ঘটে।
নিহতের ফুফাতো ভাই ইমরান হোসাইন বলেন, হান্নান তার চাচাতো ভাইয়ের দোকানে থাকতো। পরীক্ষা উপলক্ষে ছুটি নিয়েছে। আজ পরীক্ষা না থাকায় সকালে সুপারি গাছ কাটতে গিয়েছিল। সেখানে সুপারি গাছ বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয় সে। এসময় তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুতায়িত হওয়া আব্দুল হান্নান শাহ্ নামে এক যুবককে আনা হলে পরীক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।