সিলেটে দুই দালাল আটক

সিলেটে দুই দালাল আটক

ফাইল ছবি

সিলেটে জাল দলিল দিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টাকালে দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে সিলেট সদর সাবরেজিস্ট্রার অফিসে এ ঘটনা ঘটে। 

জানা যায়, মঙ্গলবার কামরুল ইসলাম ও মিঠু নামের দুই দালাল জাল দলিল সৃজন করে সিলেট সদর সাবরেজিস্ট্রার অফিসে জমি রেজিস্ট্রারির আবেদন করেন। সাবরেজিস্ট্রার মিনহাজ উদ্দিনের সন্দেহ হলে তিনি যাচাই করে জাল দলিল সৃজনের ব্যাপারে নিশ্চিত হয়ে কামরুল ও মিঠুকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিম উল্লা খান আটক দুইজনকে দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

এ বিষয়ে সিলেট দলিল লেখক সমিতির সভাপতি লোকমান মিয়া বলেন, ‘আটককৃতরা দলিল লেখক কিংবা দরিল লেখক সমিতির সদস্যও নন। দলিল লেখক সমিতির সদস্যদের কেউই তাদের চেনেন না। শুনেছি তারা মূলত দালাল হিসেবে কাজ করতেন। জাল দলিল লেখার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই মাসের কারাদণ্ড দিয়েছেন।’