বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর ‘জুয়ার টেবিলে’ নেইমার

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর ‘জুয়ার টেবিলে’ নেইমার

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর ‘জুয়ার টেবিলে’ নেইমার//ছবিঃ সংগৃহীত।

বিশ্বকাপ থেকে হতাশাজনকভাবে বিদায় নিয়েছে ব্রাজিল। তাই স্বাভাবিকভাবে দলটির তারকা খেলোয়াড় নেইমারের মন ভালো না থাকারই কথা। এর মধ্যেই তাকে দেখা গেছে এবার পোকার টেবিলে। তবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (ডব্লিউএসওপি)–তেও দীর্ঘ পথ পাড়ি দিতে পারেননি ব্রাজিলের এই তারকা ফুটবলার।

ডব্লিউএসওপির ২০২৬ আসরের ১০ হাজার ডলারের মেইন ইভেন্টে অংশ নিয়েছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। কিন্তু প্রতিযোগিতার শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি তিনি।

ফক্স স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে একই ইভেন্টে ২০২৫ সালে ফাইনাল টেবিল পর্যন্ত পৌঁছানোর অভিজ্ঞতা ছিল তার।

পোকার নেইমারের জন্য নতুন কোনো বিষয় নয়। ফুটবলের বাইরে অবসর সময়ে নিয়মিতই এই খেলায় অংশ নেন তিনি। অনলাইনেও পোকার খেলার অভ্যাস রয়েছে তার।

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের মাত্র এক সপ্তাহ পর নেইমারের পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আয়োজকেরা তার খেলার একটি ভিডিও প্রকাশ করে স্বাগত জানিয়ে লেখে, ‘ওয়ার্ল্ড সিরিজ অব পোকার ২০২৬-এ স্বাগতম নেইমার। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের প্রায় এক সপ্তাহ পর ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার ১০ হাজার ডলারের সিক্স-ম্যাক্স টুর্নামেন্টে অংশ নিয়েছেন।’