রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

ফাইল ছবি

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি

সকাল সাড়ে ১১টায় রাজধানীর বিএমএ ভবনে ‘এআই-চালিত স্বাস্থ্য অপারেটিং সিস্টেম’ বিষয়ক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের (এইচইইউ) উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

খেলাফত মজলিসের দোয়া মাহফিল

বিকাল সাড়ে ৫টায় বায়তুল মোকাররমের উত্তর চত্বরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ সব শহীদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করবে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা।