জেলা প্রতিনিধি নেবে ‘চ্যানেল ওয়ান’

জেলা প্রতিনিধি নেবে ‘চ্যানেল ওয়ান’

ছবিঃ সংগৃহিত।

জেলা প্রতিনিধি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চ্যানেল ওয়ান। ডিজিটাল বিভাগের জন্য দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ও এলাকায় প্রতিনিধি নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের শুদ্ধ বাংলা উচ্চারণ, সাবলীল ও স্মার্ট বাচনভঙ্গি থাকতে হবে। পাশাপাশি লাইভ রিপোর্টিংয়ের অভিজ্ঞতা এবং মানসম্মত ও স্বচ্ছ ভিডিও ফুটেজ দ্রুত পাঠানোর দক্ষতা থাকতে হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি থেকে
ছবি

প্রার্থীদের স্টোরিটেলিং ও সংবাদ প্রতিবেদন তৈরিতে পারদর্শী হওয়ার পাশাপাশি ডিজিটাল কনটেন্ট সম্পর্কে ধারণা এবং ভিডিও এডিটিংয়ের দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালাতে পারাও বাধ্যতামূলক। আবেদনকারীদের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।

চ্যানেল ওয়ানের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলা ছাড়াও নিয়োগ দেওয়া হবে গুরুত্বপূর্ণ স্থল ও সমুদ্রবন্দর এলাকায়। এর মধ্যে রয়েছে যশোরের বেনাপোল স্থলবন্দর, দিনাজপুরের হিলি স্থলবন্দর, সিলেটের তামাবিল স্থলবন্দর, কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর, মোংলা বন্দর, সৈয়দপুর, ভালুকা ও তেঁতুল।

আবেদনকারীদের সিভির সঙ্গে এক মিনিটের একটি অ্যাজ-লাইভ পাঠাতে হবে। আবেদনের শেষ সময় উল্লেখ করেনি চ্যানেল ওয়ান।

আবেদনের জন্য ই-মেইল: channelone.career@gmail.com।

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc0JQwYrTqP1-yL01nd4vtf-T6AcEFyCceLiSucXFW97HQe-g/viewform