সরকারি স্কুলে ভর্তিতে লটারি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

সরকারি স্কুলে ভর্তিতে লটারি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

ছবি: সংগৃহীত

সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও নিম্নমাধ্যমিক স্তরে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও নিম্নমাধ্যমিক স্তরে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুরের সর্বস্তরের অভিভাবকদের ব্যানারে মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি স্কুলগুলোতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি নেওয়ার ব্যবস্থা শিক্ষার্থীদের মেধার বিকাশে অন্তরায়। লটারির মাধ্যমে ভর্তি নেওয়ায় শিক্ষার্থীদের প্রকৃত মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না।

তারা বলেন, সরকারি স্কুলগুলোতে অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। লটারি প্রথা বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

মানববন্ধনে অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন ইফতে কায়রুল করিম, তাসলিমা বেগম, শিলা আক্তার, লাকি বেগম, শারমিন সুলতানা, রত্না আক্তার, সূচি আক্তার প্রমুখ।