সেনেগালের উপকূলে নৌকা ডুবে ২১ অভিবাসীর মৃত্যু

সেনেগালের উপকূলে নৌকা ডুবে ২১ অভিবাসীর মৃত্যু

সংগৃহীত

সেনেগালের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে। রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়টি ‘এক্স’ প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত কর্তৃপক্ষ একজনকে জীবিত উদ্ধার করেছে এবং ২১টি মৃতদেহ উদ্ধার করেছে।

দুর্ঘটনাটি ঘটেছে ডাকার থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত কেবেমের শহরের অদূরে।

আরো কেউ জীবিত আছে কি না, তা খুঁজে বের করতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নৌকাটিতে এমন ব্যক্তিরা ছিলেন যারা অনিয়মিত উপায়ে অভিবাসী হওয়ার চেষ্টা করছিলেন। তবে নৌকায় ঠিক কতজন যাত্রী ছিলেন, তা উল্লেখ করা হয়নি।

অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘ওয়াকিং বর্ডারস’-এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টাকালে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন; যার মধ্যে চলতি বছরের প্রথম পাঁচ মাসেই মারা গেছেন ৬৩৫ জন।