প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
কূটনীতি
বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিশনে রদবদলের কথা ভাবছে সরকার। মিশনগুলো হলো– ওয়াশিংটন, দিল্লি, ক্যানবেরা ও জেনেভা।এসব মিশনে রদবদল আনতে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। উচ্চ পর্যায়ের একটি কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন, বাংলাদেশে আরো জাপানি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন।টোকিওতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশি ইয়োশিমাসার সাথে আজ জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠকে ড. মোমেন এ আমন্ত্রন জানান।
ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র ‘ফলপ্রসূ আলোচনা’ করেছে এবং বাংলাদেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক আর্থ-সামাজিক উন্নয়নে সমর্থন প্রকাশ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারত ও চীনের সাথে বাংলাদেশের সম্পৃক্ততা ব্যাখ্যা করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবই জাতীয় স্বার্থ নিয়ে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেনের সাথে বৈঠক করতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল আমেরিকা যাওয়ার আগে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তারা আভাস দিয়েছিলেন, ওই বৈঠকে র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পাবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে আগামী ৫০ বছরে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে অংশীদারিত্ব আরো বাড়ানোর ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।
ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর বিরুদ্ধে জাতিসঙ্ঘে আনা প্রথম প্রস্তাবে বাংলাদেশ ভোট না দিলেও, দ্বিতীয় প্রস্তাবে ভোট দিয়েছে। বুধবার জাতীয় সংসদে এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাতটি দেশের জনগণের সুবিধার্থে এই অঞ্চলের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে বিমসটেক নেতাদের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২১.২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণ প্রকল্পে আরও ১ হাজার ৩৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি জানিয়েছেন, তার দেশ এবং বাংলাদেশ ইউক্রেন সঙ্কটের পর সুইফট সিস্টেম এড়িয়ে লেনদেন ও বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার জন্য বিকল্প পদ্ধতি অনুসন্ধান করছে।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে তিন নর্ডিক দেশ (ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন)।
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রেজাউল (৩৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন এবং বাবু নামে আরেকজন বিএসএফের হাতে আটক হয়েছেন বলে জানা গেছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধের জেরে বিশ্ব বাজারে অস্থিরতা বাড়লেও বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ।
ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। আজ মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদকে বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশের স্বার্থ সুনিশ্চিত করেই বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক ঋণ সহায়তা দেওয়া প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ গ্রহণ করা হবে।