চীনা রাষ্ট্রদূত মি লি জিমিং বলেছেন, মিয়ানমার ও বাংলাদেশের সাথে কথা বলে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের চেষ্টা করছে চীন।তিনি আরো বলেন, চীন মিয়ানমারের যেমন বন্ধু দেশ তেমনি বাংলাদেশেরও বন্ধু দেশ হচ্ছে চীন।
কূটনীতি
দুদিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে পৌঁছেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রতিবেশী ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর কিছু ভালো খবর নিয়ে আসবেন বলে আশা করছি। জয়শঙ্কর বৃহস্পতিবার এখানে এক দিনের সফরে আসছেন।
বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে সোমবার ‘টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট’ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
শ্রমিক দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সোমবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় পৌঁছানোর পরপরই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা।
ঢাকায় ধারাবাহিক বৈঠক এবং কক্সবাজার শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে দেখা করতে তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ।
তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান এবং উপ-রাষ্ট্রদূত কামাল বুরাক তেমজিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান কভিড-১৯ মহামারি থেকে পুনরুদ্ধার ও পূনর্গঠন উদ্যোগ ‘বিল্ড ব্যাক বেটারের’ জন্য একটি উন্নত পানি ব্যবস্থাপনার পাশাপাশি আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনায় অববাহিকা ভিত্তিক পদ্ধতি গ্রহনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন-অগ্রযাত্রায় মুগ্ধ সিঙ্গাপুর।মঙ্গলবার বিকালে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ভবন ইস্তানায় সেদেশের রাষ্ট্রপতি হালিমাহ্ ইয়াকুবের সাথে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সৌজন্য সাক্ষাতকালে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি একথা বলেন।
ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় মানুষের একশো কেজির বেশি মানুষের চুল আটক করেছে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী।
১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহনের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে গতকাল রোববার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়।
মুক্তিযুদ্ধের ঠিক পর পরেই সদ্য স্বাধীন বাংলাদেশ জটিল এক সমস্যার মুখোমুখি হয়।যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে আমদানি-রপ্তানি শুরু করা দরকার।
ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন। চার দিনের সফরে আগামীকাল রোববার ঢাকা আসছেন তিনি।
বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৩-২৭ মেয়াদে জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের (সিসক্ডি) সদস্য নির্বাচিত হয়েছে।
বুধবার জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ইকোসক ম্যানেজমেন্ট মিটিংয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।