বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকার মিষ্টি দই খেয়ে মুগ্ধ হয়েছেন। মাত্র মাস খানেক হয়েছে রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকায় এসেছেন। এরই মাঝে কেউ তাকে মিষ্টি দই খাইয়ে মন জয় করে নিয়েছেন।
কূটনীতি
তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃতি দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি রেনসে তিরিঙ্ক বলেছেন যে, বঙ্গপোসাগরীয় অঞ্চলে বাংলাদেশের আরো সক্রিয় ভূমিকা আশা করে ইউরোপীয় ইউনিয়ন।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমর্থনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীলতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।
সাধারণ মানুষকে সুবিধা দেয়ার লক্ষ্যে ডিজিটাল প্লাটফরমে সব ধরনের সেবা প্রদানের উপায় খুঁজতে ও সম্ভাব্যতা যাচাইয়ে আইসিটি বিভাগের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিদেশে বাংলাদেশের ৭৮টি মিশনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে ভারতে যাওয়ার শর্ত প্রত্যাহার করা হয়েছে। এ সংক্রান্ত একটি অফিস আদেশ আখাউড়া ইমিগ্রেশনে এসে পৌঁছেছে।
রাশিয়া থেকে সরকারিভাবে (জিটুজি) ডিএপি ও পটাশিয়াম সার আনতে চায় বাংলাদেশ। এ ব্যাপারে রাশিয়ার সাথে একটি ‘সমঝোতা স্মারক’ (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ ব্যক্ত করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।
কোভিড টিকার পূর্ণ ডোজ না নিয়ে মালয়েশিয়া, ইরান, স্পেনসহ ১১টি দেশ থেকে বাংলাদেশে ঢোকা যাবে না৷ নতুন এই বিধিনিষেধ আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ৷
আফগানিস্তানের রাজধানী কাবুলে এখন পর্যন্ত ৯ বাংলাদেশী রয়েছেন বলে তথ্য আছে বাংলাদেশ দূতাবাসে। তাদের মধ্যে ছয়জন ব্র্যাকের কর্মী, বাকি তিনজন কাবুল কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মিলে আফগান জনগণের সাথে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। বিবিসি বাংলাকে দেয়া এক বিবৃতিতে এ আগ্রহের কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের সাথে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরো বাড়ানো হয়েছে। প্রতিবেশী দেশটির সাথে আগামী ১৫ আগস্ট পর্যন্ত স্থল সীমান্ত বন্ধ থাকবে। তবে এই মেয়াদের পর খুলে দেয়া হতে পারে স্থল সীমান্ত।
কোভ্যাক্সের আওতায় চীন থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের আরও ১৭ লাখ টিকা বাংলাদেশে আসছে। বেইজিং থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১০ আগস্ট) ভোর ৫টা ২৫ মিনিটে টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে।
বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে প্রদত্ত সুবিধাদির কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম কাতার ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন।
দেশে চীন থেকে সিনোফার্মের সাড়ে ৭ কোটি ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
যশোর প্রতিনিধি:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত সরকার। এই উপহারের দ্বিতীয় চালানে ৩০টি অ্যাম্বুলেন্স আজ সকালে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে
বাংলাদেশের পথে ভারতের প্রধানমন্ত্রীর উপহারের ৩০টি আইসিইউ সাপোর্টের এ্যাম্বুলেন্স। ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশের বেনাপোল বন্দরে এ্যাম্বুলেন্সগুলো আসবে আগামীকাল শনিবার।