আফ্রিকা

হাইতিতে ভূমিকম্পে ৩০৪ জনের মৃত্যু

হাইতিতে ভূমিকম্পে ৩০৪ জনের মৃত্যু

শনিবার ভোরে হাইতিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা জীবিতদের খুঁজে বের করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। ভূমিকম্পে এ পর্যন্ত ৩০৪ জন নিহত হয়েছে এবং দুর্যোগে জর্জরিত ক্যারিবিয়ান দেশটিতে এই ভূমিকম্পে ভবন, ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। দেশটি ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি। 

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ২৫ সেনাসহ নিহত ৪২

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ২৫ সেনাসহ নিহত ৪২

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ২৫ সেনা সদস্যসহ ৪২ জনের প্রাণহানি হয়েছে।  ঙ্গলবার (১০ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী আইমান বেন আবদুর রহমান এ তথ্য জানান।

মধ্য আফ্রিকায় জাতিসংঘ মিশনে ৩শ’ সৈন্য পাঠিয়েছে রুয়ান্ডা

মধ্য আফ্রিকায় জাতিসংঘ মিশনে ৩শ’ সৈন্য পাঠিয়েছে রুয়ান্ডা

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে (সিএআর) জাতিসংঘ শান্তিরক্ষীদের হাত আরো শক্তিশালী করতে রুয়ান্ডা তিনশ’ সৈন্য পাঠিয়েছে। দেশটিতে তারা রাজধানী অভিমুখী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের নিরাপত্তা বিধানে সহায়তা করবে। জাতিসংঘ একথা জানায়। খবর এএফপি’র।

মালিতে সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত

মালিতে সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত

মালির মধ্যাঞ্চলে মঙ্গলবার একটি লরির সাথে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে ৩৭ জননিহত ও আরো অনেক জন আহত হয়েছেন। প্রচন্ড বৃষ্টিপাতের সময় এ দুর্ঘটনা ঘটে। সরকার ও স্থানীয় কর্মকর্তারাএকথা জানিয়েছে

কঙ্গোতে জ্বালানিবাহী ট্রাকের সাথে বাসের ধাক্কায় ৩৩ জন নিহত

কঙ্গোতে জ্বালানিবাহী ট্রাকের সাথে বাসের ধাক্কায় ৩৩ জন নিহত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সপ্তাহান্তে এক ভয়াবহ  সড়ক দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছে। জ্বালানিবাহী ট্রাক ও যাত্রী বোঝাই একটি বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষে  এ মর্মান্তিক ঘটনা ঘটে। সোমবার পুলিশ একথা জানিয়েছে

মিসরে আদালতে ব্রাদারহুডের ২৪ সদস্যকে মৃত্যুদণ্ড

মিসরে আদালতে ব্রাদারহুডের ২৪ সদস্যকে মৃত্যুদণ্ড

মিসরে পৃথক দুইটি মামলায় দেশটির প্রভাবশালী সংগঠন মুসলিম ব্রাদারহুডের ২৪ সদস্যের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন মিসরের এক আদালত। শুক্রবার মিসরের সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর জানানো হয়।

হাইতির প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান গ্রেফতার

হাইতির প্রেসিডেন্টের নিরাপত্তা প্রধান গ্রেফতার

হাইতি পুলিশ সোমবার জানিয়েছে, তারা নিহত প্রেসিডেন্ট জোভেনাল মইসির নিরাপত্তা প্রধানকে গ্রেফতার করেছে। গত ৭ জুলাই প্রেসিডেন্টকে হত্যার ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হলো।

বিপ্লব রক্ষায় পার্লামেন্টের সামনে অবস্থানের আহ্বান গানুশির

বিপ্লব রক্ষায় পার্লামেন্টের সামনে অবস্থানের আহ্বান গানুশির

তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিশাম মাশিশিকে বরখাস্ত ও পার্লামেন্ট স্থগিতে প্রেসিডেন্ট কায়েস সাইদের ঘোষণার প্রতিবাদে স্পিকার ও দেশটির বৃহত্তম রাজনৈতিক দল আল-নাহদার প্রধান রশিদ গানুশি জনসাধারণকে পার্লামেন্টের সামনে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার দাঙ্গা : লুটতরাজের মাঝেই মৃতের সংখ্যা বেড়ে ৭২

দক্ষিণ আফ্রিকার দাঙ্গা : লুটতরাজের মাঝেই মৃতের সংখ্যা বেড়ে ৭২

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ডের পর দেশটির একাংশে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭২ জন নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পদদলিত হয়ে মারা গেছে অন্তত ১০ জন। সোমবার রাতে সোয়েতোর একটি শপিং সেন্টারে লুটপাটের সময় এ ঘটনা ঘটে। গত সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভে পুলিশের সাথে এখন সেনা মোতায়েন করা হয়েছে।

হাইতিতে বিদেশি সৈন্য পাঠানোর অনুরোধ করেছে সরকার

হাইতিতে বিদেশি সৈন্য পাঠানোর অনুরোধ করেছে সরকার

হাইতির প্রেসিডেন্ট জোভনেল ময়েস খুন হবার পর দেশটির প্রধান অবকাঠামোগুলোকে সুরক্ষা দেবার জন্য বিদেশি সৈন্য পাঠানোর অনুরোধ জানিয়েছে দেশটির সরকার ।

দক্ষিণ আফ্রিকায় নারীর একাধিক স্বামী রাখার প্রস্তাব!

দক্ষিণ আফ্রিকায় নারীর একাধিক স্বামী রাখার প্রস্তাব!

দক্ষিণ আফ্রিকা সরকার একজন নারীর একইসাথে একাধিক পুরুষকে বিবাহ করার বিষয়টি বৈধ করার যে প্রস্তাব দিয়েছে, তাতে দেশটির রক্ষণশীল সমাজে প্রতিবাদের ঢেউ উঠেছে। 

টিগ্রিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল ইথিওপিয়া সরকার

টিগ্রিতে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল ইথিওপিয়া সরকার

টানা প্রায় আট মাসের ব্যাপক সংঘাতের পর পর টিগ্রি এলাকায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইথিওপিয়া সরকার। এই যুদ্ধবিরতি আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশটিতে শান্তি ফিরে আসতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। 

ডেল্টা ভ্যারিয়েন্ট : দক্ষিণ আফ্রিকায় কঠোর লকডাউন

ডেল্টা ভ্যারিয়েন্ট : দক্ষিণ আফ্রিকায় কঠোর লকডাউন

দক্ষিণ আফ্রিকায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে দু’সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ক্রিল রামাফোসা রোববার নতুন করে বিধি-নিষেধ আরোপের এ ঘোষণা দেন।