সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই সেনাবাহিনীর সদস্য। দেশটির জঙ্গি গোষ্ঠী আল শাবাবের আত্মঘাতী বোমা হামলা চালায় বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রনালয় জানিয়েছে।
আফ্রিকা
ইথিওপিয়ার উত্তরাঞ্চলের পরিস্থিতি বিশ্লেষণ করে দেখার পর জাতিসংঘের মানবিক ত্রাণ সাহায্য বিষয়ক প্রধান মার্ক লোকক বলেছেন, ওই অঞ্চলে এখন দুর্ভিক্ষ চলছে।
নতুন নতুন রেকর্ড গড়ে এক একজন গিনেজ বুকে নাম লেখাচ্ছেন। তবে এবার এক অন্য রেকার্ড করে গিনেজ বুকে নাম লেখালেন দক্ষিন আফ্রিকার এক নারী।
দক্ষিণ আফ্রিকায় আর্থিক জালিয়াতির অভিযোগে সাত বছরের জেল হয়েছে ভারতের মহাত্মা গান্ধীর প্রপৌত্রী আশিস লতা রামগোবিনের।
আফ্রিকার দেশ নাইজেরিয়ার উগ্রবাদী সংগঠন বোকো হারামের শীর্ষ নেতা আবু বকর শেকাউ নিহত হয়েছেন বলে দাবি করছে প্রতিদ্বন্দ্বী গ্রুপ।
আফ্রিকার বুরকিনা ফানোকে একটি গ্রামে অস্ত্রধারীদের হামলায় প্রায় ১০০ জন নিহত হয়েছে। সংঘাত-জর্জরিত দেশটিতে কয়েক বছরের মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে সরকার জানিয়েছে। শুক্রবার (০৫ জুন) রাতে হামলাকারীরা নাইজার সীমান্ত-সংলগ্ন উত্তরাঞ্চলীয় ইয়াঘা প্রদেশের একটি গ্রামে ওই হামলা চালায়।
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে দুই গ্রামে বন্দুকধারীদের পৃথক হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। সোমবার রাতে দেশটির পূর্বাঞ্চলে ইতুরি অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে।
নিজার প্রদেশের একটি মাদ্রাসা থেকে বন্দুকধারীরা অনেক শিক্ষার্থীকে অপহরণ করেছে। সম্প্রতি দেশটিতে স্কুলে হওয়া হামলাগুলোর মধ্যে এটা সর্বশেষ ঘটনা। নাইজেরিয়ার কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছে।
সামরিক বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার দুই দিন পর মালির প্রেসিডেন্ট বাহ নদা ও প্রধানমন্ত্রী মক্টর ওয়ান পদত্যাগ করেছেন। বুধবার তারা পদত্যাগ করেন বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের এক উপদেষ্টা।
নাইরাগঙ্গো অগ্নেয়গিরি’র কাছাকাছি পূর্বাঞ্চলীয় গোমা শহরের বাসিন্দাদের সারে যাওয়ার অনুরোধ করেছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ (ডিআর) কঙ্গো কর্তৃপক্ষ।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন।
বিদ্রোহীদের সাথে যুদ্ধক্ষেত্রে আহত শাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
ট্যংকারবাহী দৈত্যাকৃতির এভার গিভেন জাহাজটি অবশেষে পুরোপুরি মুক্ত করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল। আর সেইসাথে সুয়েজ খালও
তার পূর্বের রূপ ফিরে পেল।
মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় পালমা শহরে সান্ত্রাসীদের সমন্বিত হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। সরকারি বাহিনীর অভিযান চালানোর চার দিন পর তারা ভয়াবহ এ হামলা চালালো। গত এক সপ্তাহে এ হতাহতের ঘটনা ঘটেছে। রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর আল-জাজিরা।
আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৩৭ জন নিহত হয়েছে। রোববার উত্তর-পশ্চিম নাইজারের কয়েকটি গ্রামে মোটরবাইকে করে এসে বন্দুকধারীরা এই হামলা চালায় বলে সোমবার সরকার জানিয়েছে।
কঙ্গোর বিরোধী দলীয় প্রার্থী ও নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী গাই ব্রাইস পারফাইট কোলেলাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।