আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে সন্দেহভাজন উগ্রবাদীরা হামলা চালিয়ে অন্তত ৭৯ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আফ্রিকা
উগান্ডা ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যবর্তী সীমান্ত দিয়ে যাওয়া লেক আলবার্টে নৌকা ডুবে কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার উগান্ডার কর্মকর্তারা এএফপি’কে এ তথ্য জানিয়েছে।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অজ্ঞাত সশস্ত্র যোদ্ধাদের হামলায় বুরুন্ডির তিন শান্তিরক্ষী নিহত হয়েছে।
ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলের বেনিশাঙ্গুল-গুমুজ এলাকায় বন্দুকধারীর গুলিতে শতাধিক মানুষ নিহত হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা অঙ্গরাজ্যের কানকারার একটি সরকারি বিজ্ঞান স্কুলে হামলা চালিয়ে অপহরণ করা ৩৪৪ জন ছাত্রকে এক সপ্তাহ পর মুক্তি দিয়েছে ইসলামিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। তারা সবাই সুস্থ রয়েছে।
এস্তোয়াটিনির প্রধানমন্ত্রী এমব্রুস দালিমিনি (৫২) রোববার দক্ষিণ আফ্রিকার এক হাসপাতালে মারা গেছেন।
ভোটে জয়ী হয়েছেন অ্যাডলফ হিটলার! অবাক করার মতো ঘটনাই ঘটেছে নামিবিয়ায়। সেদেশের স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন নাৎসি জার্মানির সেই একনায়ক হিটলারের নেমসেক।
ইথিওপিয়ার টিগ্রে এখন সেনার দখলে। গত শনিবার টিগ্রের রাজধানী মেকেলেতে ঢোকে সেনাবাহিনী। সরকারের দাবি, টিপিএলএফের প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে সেনা মেকেলে দখল করে নিয়েছে। টিগ্রের লড়াইয়ে ইতোমধ্যে কয়েকশ মানুষ মারা গিয়েছেন।
ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহসচিব নির্বাচিত হয়েছেন হিসেইন ব্রাহিম তাহা।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ বলেছেন যে, সরকারি বাহিনী দেশটির উত্তর টিগ্রে'র আঞ্চলিক রাজধানী 'সম্পূর্ণ নিয়ন্ত্রণে' নিয়েছে।
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে নামাজ চলাকালে বন্দুকধারীদের এক হামলায় পাঁচজন মুসল্লি নিহত হয়েছেন।
করোনাভাইরাস সংক্রমণে এখনও বিপর্যস্ত সারা বিশ্ব। ভ্যাকসিন আসেনি। বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আরও ভয়াবহ একটি রোগ দেখা দিয়েছে। যা ছড়িয়ে পড়েছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে। সেদেশের প্রায় ৫০০ জন জেলে মারাত্মক এক চর্মরোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ফ্রান্সের ড্রোন হামলায় ৫০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। এছাড়া আটক করা হয়েছে চারজনকে।
ক্যামেরুনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক স্কুলে শনিবার অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা কমপক্ষে আট শিশুকে গুলি করে হত্যা করেছে। স্থানীয় গণমাধ্যম ক্যামেরুন-ইনফো ডট নেট এ কথা জানায়।
মধ্যপ্রাচ্যের দুটি দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইতোমধ্যে ইসরাইলের সাথে শান্তিচুক্তি স্থাপন করেছে। এবার সেই কাতারে নাম লেখালো আফ্রিকার দেশ সুদান। আমেরিকার উদ্যোগে দুই দেশ শান্তিচুক্তিতে একমত হয়েছে বলে বিবিসি, আল জাজিরা খবর প্রকাশ করেছে।
কঙ্গো প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চল বেনির একটি কারাগারে সশস্ত্র হামলার ঘটনায় ১ হাজার ৩০০ বন্দি পালিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ওই হামলার ঘটনা ঘটে।