জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, দুই বছরের মধ্যে বিশ্বে খাদ্যদ্রব্যের মূল্যসূচক জুনে সর্বনিম্ন স্তরে নেমেছে।
এশিয়া
পাকিস্তানে আকস্মিক বন্যার আশঙ্কার মধ্যে আবহাওয়াজনিত ঘটনায় আট শিশুসহ ১২ জনের মৃত্যুর পর বর্ষার দুই সপ্তাহের বৃষ্টিতে মৃতের সংখ্যা অন্তত ৫৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
টাইটানে বিস্ফোরণের পর চলমান সব ধরনের অনুসন্ধান ও এর বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করেছে টাইটানের পরিচালক কোম্পানি ওশানগেট।
ইতালির মিলানে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
সৌদি আরব, রাশিয়া এবং আলজেরিয়ার উৎপাদন কমানোর সর্বশেষ সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের জ্বালানি ও তেল মন্ত্রীরা।
উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গিদের সাথে সংঘর্ষ এবং আত্মঘাতী গাড়ি বোমা হামলায় সেনাবাহিনীর একজন মেজরসহ অন্তত চার সেনা নিহত হয়েছে।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই শহর। বাণিজ্যনগরীতে ইতোমধ্যে কমলা সতর্কতা জারি করেছে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আরও ৬টি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনের আওতায়। গত ৯ মে পাকিস্তানের সামরিক বাহিনীর জেনারেলের সদর দপ্তরে হামলার কারণে এসব মামলা করা হয়েছে।
‘সংখ্যাগরিষ্ঠর বেঁধে দেওয়া নৈতিকতার' মাপকাঠিতে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া যায় না – এই যুক্তি দেখিয়ে ভারতে প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডের (ইউসিসি) তীব্র বিরোধিতা করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
পাকিস্তানের লাহোরে রেকর্ড ভাঙা বৃষ্টিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবার দেশটির দ্বিতীয় বৃহত্তম এ শহরে ২৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৩০ বছরের মধ্যে রেকর্ড।
কলকাতায় খুচরো বাজারে কাঁচা মরিচের কেজি ২০০ থেকে ২৫০ রুপি বিক্রি হয়েছে। বুধবার এ দামে বিক্রি হয়েছে বলে খবর প্রকাশ করেছে দৈনিক আনন্দবাজার পত্রিকা।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন। বৃহস্পতিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
চলমান অর্থনৈতিক মন্দায় মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে নিত্যপণ্যের সাথে বেড়েছে চিকিৎসা ব্যয়ও। ওষুধসহ চিকিৎসা খরচের ঊর্ধ্বগতিতে নাকাল নিম্ন আয়ের মানুষ।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল চংকিংয়ে প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং চারজন নিখোঁজ রয়েছেন। চংকিং পৌরসভায় গত সোমবার থেকে ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে করে চংকিং-এর চারটি বিভাগে রেড অ্যালার্ট সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে দুদিন ধরে সামরিক অভিযান শেষে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহারের পর ফিলিস্তিনিরা শরণার্থী শিবিরে নিজেদের বাড়িঘরে ফিরতে শুরু করেছে।
ভারতের মধ্যপ্রদেশে একজন আদিবাসী ব্যক্তির মুখে ও মাথায় মূত্রত্যাগ করার ঘটনা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হলে অভিযুক্তকে আটক করে তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে চার্জ আনা হয়েছে।