ট্রাম্পের পর বাইডেন প্রশাসনেও তিনি এই দায়িত্ব পালন করে এসেছেন। টমাস ওয়েস্ট এবার এই দায়িত্ব পালন করবেন। খালিলজাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি ট্রাম্পের আমলে তালেবানের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারেননি।
এশিয়া
জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার অধিকারী পাঁচ শক্তিকে ইঙ্গিত করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, 'পৃথিবী পাঁচ শক্তির চেয়ে বড়। মানবতার ভাগ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী অল্প কিছু দেশের মর্জির ওপর রাখা উচিত নয়।'
ভারতের রাজধানী নয়া দিল্লিতে গত এক দশকের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। টানা ২৪ ঘণ্টার প্রবল বর্ষণে দিল্লির রাস্তাঘাট তলিয়ে গেছে। জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ইসরায়েলের হোমফ্রন্ট কমান্ডের প্রধান উরি গরডিন বলেছেন, ‘যদি যুদ্ধ শুরু হয়, তাহলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে ২,৫০০ রকেট ছুঁড়তে পারবে।’ আর সেই ভয়েই হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চায় না ইহুদি দেশটির সামরিক বাহিনী বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ গণমাধ্যম স্পুটনিক।
পুজোর সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে করোনার পরিমাণ বাড়তে শুরু করেছিল। পুজোর পর দেখা যাচ্ছে একেকটি জেলায় দেড় থেকে দুই শতাংশ করে করোনা সংক্রমণের বৃদ্ধি ঘটেছে।
ভারতে আবারো আদালত চত্বরে গুলির ঘটনা ঘটেছে। দিল্লির রোহিণী কোর্টের পর এবার গুলি চালানো হয়েছে উত্তরপ্রদেশের একটি নিম্ন আদালতে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে শিগগিরই মেয়েদের মাধ্যমিক স্কুল খুলে দেয়া হবে।রোববার মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাইদ খোসতি কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এই তথ্য জানান।
চীন সম্প্রতি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গত আগস্ট মাসে চালানো ওই পরীক্ষার কথা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানতে পেরেছে। এতে তারা বিস্মিত হয়েছে। পাঁচটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। ২০১৮ সালের অক্টোবরের পরে সর্বোচ্চ প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭৩ ডলার।
ইরাকে সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করে বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত সব অভিযোগ নিরপেক্ষভাবে বিবেচনা করা হয়েছে।
নিরাপদ শারীরিক দূরত্বের ব্যবস্থাপনা ছাড়াই সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম পুরোদমে চালু করা হয়েছে। রোববার ফজর থেকেই মসজিদের পূর্ণ ধারণক্ষমতায় মুসল্লিরা মসজিদে এসে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করছেন।
বিপ্লব পুনরুদ্ধারের দাবিতে সুদানের রাজধানী খার্তুমে হাজারো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। শনিবার বিপ্লব পুনরুদ্ধার ও আরো উন্নত জীবনের জন্য বিক্ষোভ করেন তারা। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এমন সংবাদ প্রকাশ করেছে।
সিরিয়ান কর্তৃপক্ষের অভিযোগ দেশটির সাবেক এমপিকে হত্যা করেছে ইসরাইল। শনিবার সিরিয়ার সাবেক এ এমপিকে হত্যা করা হয় বলে জানিয়েছে দেশটির সরকারি বর্তা সংস্থা সানা। এর আগে ইসরাইলের দখলদারিত্বে বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি ১২ বছর জেলে ছিলেন।
সামরিক কাজে ব্যবহার ছাড়াও এবার মানুষের জন্য ইতিবাচক কাজে ড্রোন প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে ইসরায়েল। দেশের মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়াসহ বিভিন্ন কাজের জন্য এবার ড্রোনকে বেছে নিয়েছে দেশটি।
অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল থেকে আটক ৬ বাংলাদেশিকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে চুচুড়া আদালত। গত শুক্রবার রাতে তাদের আটক করে চন্দননগর কমিশনারেটের পুলিশ। তাদের বিরুদ্ধে ভুয়া আঁধার ও প্যান কার্ডও তৈরির অভিযোগ রয়েছে।