ভারতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা মাথায় রেখেই অগ্রিম প্রস্তুতি নিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানও বলে দিচ্ছে, বিধিনিষেধ জারি থাকার সুফল মিলেছে। কারণ গোটা দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লাখেরও কম।
এশিয়া
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫.১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার বেলা ৩টা ১৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে ইরানের সিসমোলোজিক্যাল সেন্টার।
বন্যা বিধ্বস্ত ভারতের কেরালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮। এখনো নিখোঁজ বহু। কেরালাবাসীকে উদ্ধারের কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং সেনাও।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, বর্ণবাদ, ইসলামোফোবিয়া, বিদেশীদের প্রতি আতঙ্ক ও বৈষম্য এখনো ইউরোপে বড় সমস্যা হিসেবে রয়ে গিয়েছে।
এডেন সাগরে ইরানের একটি তেল ট্যাংকার জলদস্যুদের কবলে পড়ে। এ সময় জলদস্যুদের সঙ্গে ইরানের নৌসেনাদের তুমুল সংঘর্ষ হয়।শনিবার ভোরে জলদস্যুরা ভারী অস্ত্রে সজ্জিত পাঁচটি স্পিডবোটে করে তেল ট্যাংকারটিতে এই হামলা চালায়।
উচ্চতার দিক থেকে বিশ্বের সবচেয়ে লম্বা নারী রুমাইসা গেলগির অভিমত, অন্যদের থেকে আলাদা বৈশিষ্ট্য থাকা ভালো। তিনি সাত ফুট ০.৭ ইঞ্চি (২ মিটার ১৫ সেন্টিমিটার) লম্বা। তিনি সব সময়ই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন।
আসন্ন আসিয়ান সম্মেলন থেকে মিয়ানমারের জান্তা প্রধানের নাম বাদ দেয়া হবে। গ্রুপটি শনিবার বলেছে, রক্তাক্ত সংঘাত বন্ধে সামরিক সরকারের পরিকল্পনার ব্যর্থতায় উদ্বেগ জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার ১৮ মাস পর সৌদি আরবে শিথিল হচ্ছে করোনায় সতর্কতামূলক ব্যবস্থাপনা। একইসাথে পুরোদমে চালু করা হচ্ছে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী।
তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী বলেছেন, ব্রিটিশ কর্তৃপক্ষ তুরস্কের তৈরি সশস্ত্র ড্রোন কিনতে ভীষণ আগ্রহী হয়ে উঠেছে। শুক্রবার তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী এক বিবৃতিতে এসব কথা বলেন বলে জানিয়েছে ইয়েনি শাফাক।
ভারতে অক্টোবরেই আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এমনটাই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। উৎসবে মানুষের ভিড়ও বাড়িয়েছে উদ্বেগ। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে অন্য কথা। যত দিন যাচ্ছে করোনা মোকাবেলায় ততই শক্তিশালী হচ্ছে দেশ। বাড়ছে সুস্থতার হার। আর স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেস।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে একটি শিয়া মসজিদে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
নিজের নির্বাচনী এলাকায় গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যুক্তরাজ্যের এমপি স্যার ডেভিড অ্যামেস মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
লেবাননের রাজধানী বৈরুতে দেশটির রাজনৈতিক দল হিজবুল্লাহ ও আমালের এক বিক্ষোভ মিছিলে গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে।
সাধারণ কাশ্মিরিদের ওপর আক্রমণ ও সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ তুলে তা বন্ধ না করলে ফের সার্জিক্যাল স্ট্রাইকের জন্য পাকিস্তানকে তৈরি থাকতে বলেছেন বিজেপি প্রধান ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তাইওয়ানের একটি ভবনে আগুন ছড়িয়ে পড়লে অন্তত ৪৬ জনের মৃত্যু ও আরো অনেকে আহত হয়েছে।
স্থানীয় সময় রাত প্রায় ৩টার দিকে ওই আগুনের সূত্রপাত ঘটে। ভবনটি ১৩ তলার। এটি বাণিজ্যিক ও আবাসিককাজে ব্যবহৃত হতো।
সিরিয়ার মধ্যাঞ্চলে বুধবার ইসরাইলী বিমান হামলায় একজন সিরীয় সৈন্য ও ইরানপন্থী তিন যোদ্ধা নিহত হয়েছে।
ব্রিটেন ভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা এ খবর জানায়।