কাবুল বিমান বন্দরে বৃহস্পতিবার ‘আইএস’র জোড়া আত্মঘাতি বোমা হামলায় অনেক লোকের প্রাণহানির ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে।
এশিয়া
ভারতের আসামে বিচ্ছিন্নতাবাদীরা গুলি করার পর আগুন লাগিয়ে পুড়িয়ে পাঁচজনকে হত্যা করেছে। হত্যার শিকার ব্যক্তিরা সবাই ট্রাক ড্রাইভার। তারা মালামাল নিয়ে যাওয়ার সময় ট্রাকগুলো আটকে ড্রাইভারদের গুলি করার পর ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয়া হয়।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার আফগানিস্তানের গোলযোগপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বৈঠক আহ্বান করেছেন। কূটনীতিকরা একথা জানিয়েছেন।
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণে ২৮ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের কাছে এক তালেবান নেতা এই তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর। মার্কিন সেনাবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী অন্তত ৯০ জন নিহত হয়েছেন বিস্ফোরণে। আহত ১৪০ জন। মৃত্যু হয়েছে ১৩ জন মার্কিন সেনার। ঘটনার কিছুক্ষণের মধ্যেই জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
কাবুল বিমানবন্দরের বাইরে গতকাল বৃহস্পতিবারের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯০ জন নিহত ও ১৫২ জন আহত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং কয়েকটি মিত্র দেশ কাবুল বিমান বন্দরে সন্ত্রাসী হামলার ব্যাপারে সতর্ক করার পরও তালেবানের শাসন থেকে রক্ষা পাওয়ার জন্য হাজার হাজার মানুষ সেখানে অপেক্ষা করছেন।তবে এই হামলা কে চালাতে পারে সে ব্যাপারে বিস্তারিত জানা যাচ্ছে না।
শাসক দল ও পুলিশের ঘনিষ্ঠতাকে ‘বিপজ্জনক প্রবণতা’ বলে উল্লেখ করেছে ভারতের সুপ্রিম কোর্ট ।
ভারতের স্বাধীনতা সংগ্রামে নিহত, যাদের শহীদের সম্মান দেয়া হয়েছে, তাদের তালিকা থেকে প্রায় ৩০০ জন মুসলিম বিদ্রোহীর নাম বাদ দিতে চলেছে দেশটির ইতিহাস গবেষণা কাউন্সিল।
ভারতের পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতা নিয়ে নয়টি এফআইআর সিবিআইয়ের। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এই তদন্ত করছে
ভারতে গত ২৪ ঘণ্টায় ৯ হাজারেরও বেশি বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। একদিনে মারণ ভাইরাসে সংক্রমিত হলেন ভারতের ৪৬ হাজার ১৬৪ জন। বুধবারও এই সংখ্যা ছিল ৩৭ হাজারের একটু বেশি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মত হয়েছেন যে তাদের দেশ আফগানিস্তান ‘হুমকি’ যৌথভাবে মোকাবেলা করার ব্যাপারে প্রচেষ্টা জোরদার করবে। তালেবানরা দেশটির ক্ষমতা দখল করে নেয়ায় এমন হুমকি দেখা দিয়েছে। বুধবার ক্রেমলিন একথা জানায়।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র গত ২৪ ঘণ্টায় আরো ১৯ হাজার আমেরিকান এবং স্বদেশ থেকে ছেড়ে যেতে আগ্রহী আফগানদের সরিয়ে নিয়েছে। তা সত্ত্বেও তালেবান-নিয়ন্ত্রিত দেশ থেকে পালানোর আশায় কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে আরো ১০,০০০ মানুষ ভিড় করেছে।
চীনের তৈরি করোনা ভাইরাসের টিকা সিনোফার্ম বা সিনোভ্যাকের টিকা নেয়া ব্যক্তিদের সৌদি প্রবেশের অনুমোদন দিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে, সেক্ষেত্রে তাদের সৌদিতে অনুমোদিত একটি টিকার বুস্টার ডোজ নিতে হবে। এ খবর দিয়েছে আরব নিউজ।
মিয়ানমারের রোহিঙ্গা এবং অন্যান্য জনগোষ্ঠীর ওপর সামরিক বাহিনীর নিপীড়ন এবং সংঘটিত সকল অপরাধের ন্যায়বিচার এবং জবাবদিহিতার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছে দেশটির প্রবাসী সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)।
দোরগোড়ায় করোনার তৃতীয় ঢেউ। তারই মধ্যে ফের ভারতের ঊর্ধ্বমুখী সংক্রমণ নতুন করে বাড়াল উদ্বেগ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের হার একলাফে বৃদ্ধি পেল প্রায় ৫০ শতাংশ। আর সেই সঙ্গে এল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। এবার ‘এন্ডেমিক’ স্টেজে পা রাখতে চলেছে ভারত।