বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফগানিস্তানে মানবিক সহায়তা বিঘিন্ত করার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেছে, দেশটির ভঙ্গুর স্বাস্থ্য সেবা ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে। দেশটি বর্তমানে তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।
এশিয়া
বিভিন্ন দেশের নাগরিক ও তাদের আফগান সহকর্মীদের দ্রুত কাবুল থেকে সরিয়ে আনার মধ্যে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া গেছে। বিমানবন্দরের প্রবেশপথ নিয়ন্ত্রণ করা তালেবান যোদ্ধারা বিমানবন্দরের দিকে জনস্রোত ছত্রভঙ্গ করতে আকাশে গুলি ছুঁড়েছে।
সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এখন সংযুক্ত আরব আমিরাত আছেন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বুধবার এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
তালেবান পুনরায় আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর সব শঙ্কা উড়িয়ে স্কুলগুলোতে আবারো শুরু হয়েছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদের লোকজন জাতীয় পতাকা না বদলানোর দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। সেখানে তালেবানের সংঘর্ষ সৃষ্টি হলে গুলিতে দুইজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
তালেবানের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করা আফগান নারী গভর্নর সালিমা মাজারি আটক হয়েছেন। আশরাফ গনি সরকারের শাসনকালে আফগানিস্তানের যে তিনজন নারী গর্ভনর ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আফগানিস্তানে (লড়াই করতে) যাওয়ার সিদ্ধান্তই ছিল ‘আমাদের দেশের ইতিহাসের নিকৃষ্টতম সিদ্ধান্ত’। ফক্স নিউজের শেন হ্যানিটির কাছে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।
অব্যাহত ভারতের করোনা গ্রাফের ওঠানামা। ১৫৪ দিন পর সোমবার ভারতের করোনা সংক্রমণ ছিল সর্বনিম্ন। কিন্তু গত ২৪ ঘণ্টায় আবারো বাড়ল সেই সংখ্যা। তবে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। বাড়ছে সুস্থতার হার। মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ রুখে দিতে টিকাকরণের গতিও বাড়াতে বদ্ধপরিকর কেন্দ্র।
কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর শহরজুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে তালেবান। বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, পুরো শহরের নিয়ন্ত্রণ এখন তালেবানের কাছে। তারা শহর জুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে। এমনকি বিমানবন্দরে প্রবেশের সবগুলো মুখেই তাদের পাহারা রয়েছে।
আফগানিস্তান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গনি সরকারকে ক্ষমতা থেকে হটানোর পর প্রথম সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তান একটি মুসলিম দেশ। ২০ বছর আগেও দেশটি মুসলিম প্রভাবিত এলাকা ছিল আর বর্তমানেও তাই আছে। কিন্তু, অভিজ্ঞতা, পরিপক্কতা ও লক্ষ্যের দিকে দিয়ে আমাদের ব্যাপক পরিবর্তন হয়েছে
আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবানের সামরিক প্রধান মোল্লা মোহাম্মদ ইয়াকুব তালেবান যোদ্ধাদের জনসাধারণের ঘরে প্রবেশ না করার নির্দেশ দিয়েছেন।
ভারতের পশ্চিমবঙ্গ তৃণমূলে ব্যাপক রদবদল করা হয়েছে। মমতা মুখোপাধ্যায়ের দলটি সংগঠনিকভাবে আরো মজবুত করতে একই জেলাকে একাধিক সাংগঠনিক জেলায় ভাগ করা হয়েছে।
আফগানিস্তানে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ। বিশ্বসংস্থাটি এমন সরকার গঠনের আহ্বান জানিয়েছে যা হবে ঐক্যবদ্ধ, অন্তর্ভূক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক এবং যেখানে নারীদের পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ থাকবে।
আফগানিস্তানে তালেবান সরকারকে সবার আগে সৌদি আরব স্বীকৃতি দিচ্ছে। সোমবার বিভ্ন্নি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই জানানো হয়েছে।
ভারতের দৈনিক করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তি। লাগাতার কয়েক সপ্তাহ ওঠানামার পর ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা একলাফে অনেকটা কমল। আগের দিনের তুলনায় ভারতের দৈনিক করোনা আক্রান্ত কমেছে প্রায় ২৩.৫ শতাংশ। শুধু তাই নয়, এদিনের দৈনিক আক্রান্তের সংখ্যাটা গত ১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন। এদিকে আক্রান্তের সংখ্যা একদিনে অনেকটা কমে যাওয়ায় পাল্লা দিয়ে কমেছে অ্যাকটিভ কেসও।
ব্যাপক বিশৃঙ্খলার কারণে বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে যাওয়ার একদিন পর মঙ্গলবার কূটনীতিক ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিতে আবারো কাবুল বিমানবন্দর চালু হয়েছে।