মার্কিন বাহিনীকে ৩১ আগস্টের মধ্যে দেশ ছাড়তেই হবে। এবং আফগানরা যেন কাবুল বিমানবন্দরে না আসেন। তার বক্তব্য, বিশেষ করে স্কিলড নাগরিকদের আফগানিস্তানে প্রয়োজন। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের আগামী দিনের আফগানিস্তানে প্রয়োজন। ফলে তারা যেন দেশ ছেড়ে কোথাও না যান।
এশিয়া
ভারতে আসছে করোনার তৃতীয় ঢেউ। আগেভাগেই ভাইরাস মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। এর ফলে রাজ্যের করোনা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও এখনো জারি একাধিক বিধিনিষেধ। তা সত্ত্বেও মাঝে মধ্যেই এক ধাক্কায় বাড়ছে কোভিড গ্রাফ।
আফগানিস্তানে কর্মরত নারীদের তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা না হওয়া পর্যন্ত ঘরে থাকতে হবে। মঙ্গলবার কাবুলে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। তারা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
তালেবান মঙ্গলবার বলেছে, তারা আফগানিস্তানের ওপর তাদের 'বৈধ প্রতিনিধিত্বকারী' শাসনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আশা করছে। তাদের যুক্তি হলো, কূটনৈতিক সম্পৃক্ততা বিশ্বব্যাপী নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে এবং কয়েক দশকের নিষ্ঠুর যুদ্ধে আফগানদের যে কষ্ট তা লাঘব হবে।
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পরই দিল্লিসহ ভারতের প্রায় সর্বত্র শুকনো ফলের বাজারদর আকাশ ছুঁয়েছে। টাটকা ফলের দামও বেড়ছে মাত্রাছাড়া হারে।
আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য ৩১ শে অগাস্টের মধ্যে প্রত্যাহারের যে সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল, যুক্তরাষ্ট্র সেই সময়সীমার মধ্যেই তাদের উদ্ধার অভিযান শেষ করতে চায়।
ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার হুমকির জেরে একাধিক এফআইআর দায়ের। মঙ্গলবার বেলা গড়াতেই গ্রেফতার হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ নারায়ণ রানে। তাঁকে এদিন গ্রেফতার করে নাসিক সিটি পুলিশ।
আফগানিস্তানে ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে বলে দাবি করেছেন ইউরোপিয়ান দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী। বিমানটি কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজে ব্যবহৃত হয়ে আসছিল।
ভারতের শিয়রে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ। অক্টোবরের মধ্যে তা শীর্ষে উঠবে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা এমনই। আর তাকে প্রতিহত করতে সবরকম সতর্কতামূলক ব্যবস্থাকে হাতিয়ার করে করোনা যুদ্ধে পুরোদমে নেমেছে ভারত।
আফগানিস্তানে তালেবান-বিরোধী একটি বিদ্রোহী গোষ্ঠী বলেছে যে, তাদের হাজার হাজার সদস্য যুদ্ধ করতে প্রস্তুত।
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে অজ্ঞাত বন্দুকধারীর সাথে নিরাপত্তা রক্ষীদের গুলি বিনিময়ে এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। সোমবার সকালে বিমানবন্দরের উত্তর গেটে আকস্মিক এই বন্দুক যুদ্ধে আরো তিনজন আহত হয়েছে বলে এক টুইট বার্তায় জানায় জার্মান সামরিক বাহিনী।
আফগানিস্তানের রাজধানী কাবুলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তালেবান নেতা খলিলুর রহমান হাক্কানি বলেছেন, তালেবানের অধীনে সব আফগান নিরাপদ। আফগানিস্তানের সব নাগরিকের উচিত তালেবানের নিয়ন্ত্রণে নিরাপত্তাবোধ করা।
আফগানিস্তান ছাড়ার জন্য মরিয়া লোকজনকে সরিয়ে নিতে বেসরকারি বাণিজ্যিক বিমান ব্যাবহার করা হবে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর পেন্টাগন জানিয়েছে, ১৮টি বিমান এসব মানুষকে আফগানিস্তানের বাইরে নিরাপদ তৃতীয় কোন দেশে পৌঁছে দেবে
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেনিসি অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় ২১ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় কর্মকর্তারা এ খবর জানিয়ে একে প্রাথমিক সংখ্যা হিসেবে উল্লেখ করেছেন।
'বিদ্রোহীদের' হাত থেকে পাঞ্জশির উপত্যকাকে মুক্ত করতে 'শত শত' যোদ্ধা রওনা হয়েছে বলে জানিয়েছে তালেবান। তাদের হাতে এখনো যে কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেই, তার অন্যতম হলো এই পাঞ্জশির।
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরে দেশ ছাড়তে মরিয়া যাত্রীদের ভিড়ে সৃষ্ট বিশৃঙ্খলায় রোববার পর্যন্ত সাতজন নিহত হয়েছে। রোববার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।