ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের আফগানিস্তান অংশের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের কাবুলের বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
এশিয়া
আফগানিস্তানে একটি 'অন্তর্ভুক্তমূলক' গঠন নিয়ে আলোচনা শুরুর প্রেক্ষাপটে তালেবান বলেছে, তারা দেশের রাজধানী কাবুল থেকে কান্দাহারে সরিয়ে নেয়ার বিষয়টিও বিবেচনা করছে
আফগানিস্তানের সশস্ত্র রাজনৈতিক সংগঠন তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও দলটির রাজনৈতিক দফতরের প্রধান মোল্লা আবদুল গনি বারাদার রাজধানী কাবুলে পৌঁছেছেন। দেশটিতে নতুন সরকার গঠনে আলোচনার জন্য শনিবার কাবুলে তিনি হাজির হন বলে তালেবানের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।
আফগানিস্তানে নতুন সরকার প্রতিষ্ঠায় কোনো সিদ্ধান্ত বা ঘোষণায় ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রত্যাহারের ডেডলাইন পর্যন্ত অপেক্ষা করবে তালেবান।
অব্যাহত ভারতের করোনা গ্রাফের ওঠানামা। দৈনিক করোনা সংক্রমণের পাশাপাশি একলাফে অনেকটাই কমল অ্যাকটিভ কেসও। স্বস্তি দিচ্ছে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। করোনার তৃতীয় ঢেউ রুখে দেয়ার জন্য বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কাবুল বিমান বন্দর পর্যন্ত পৌর্ঁছাতে না পারা দেড়শো’রও বেশি আমেরিকানকে উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে।একজন কর্মকর্তা শুক্রবার এ খবর জানান।
তুরস্ক বলেছে, আফগানিস্তানে তালেবান সরকার গঠন করার পর তাদের স্বীকৃতি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে আংকারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু একথা বলেছেন।
মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবকে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ। মুহিউদ্দীন ইয়াসিনের স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর চলতি সপ্তাহে মন্ত্রিসভাসহ পদত্যাগ করেছিলেন মুহিউদ্দীন।
কান্দাহারে বন্ধ থাকা ভারতীয় কনস্যুলেটে তল্লাশি চালিয়েছে তালেবান সদস্যরা। তারা সেখানে পার্ক করে রাখা গাড়িগুলো নিয়ে গেছে বলে দাবি করেছে ভারতীয় সরকার। ঘটনাটি বুধবার ঘটলেও আজ শুক্রবার তা প্রকাশ করা হয়েছে।
আফগানিস্তানের ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্টগুলো আরও সুরক্ষিত রাখতে নতুন ব্যবস্থা চালু করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক, টুইটার ও লিংকডইন। দেশটিতে তালেবান ক্ষমতা দখলের জেরে বিভিন্ন মহলের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।
আফগানিস্তানে নেটো বাহিনী বা পূর্ববর্তী আফগান সরকারের পক্ষে যারা কাজ করেছেন, তাদের খুঁজতে তালেবান ঘরে ঘরে অভিযান চালাচ্ছে বলে জাতিসংঘের এক নথিতে সতর্ক করা হয়েছে।
আফগানিস্তানে ইসলামি আমিরাত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে তালেবান। বৃহস্পতিবার তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের এক টুইট বার্তায় এই ঘোষণা দেয়া হয়।
ভারতের পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী অশান্তি মামলার রায় ঘোষণা কলকাতা হাইকোর্টের৷ খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো ঘটনাগুলির তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷
আগামী দিনে তালেবান কীভাবে সরকার চালাবে, রয়টার্সকে তার আভাস দিয়েছেন তালেবান নেতৃত্বের ঘনিষ্ট ওয়াহিদুল্লাহ হাসিমি।প্রথম তালেবান সরকারের নীতি নির্ধারক ছিলেন মোল্লাহ ওমর।
দিন দুই আগেই ভারতের করোনা আক্রান্তের সংখ্যাটা নেমে এসেছিল ২৫ হাজারে। যা কিনা পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। অনেকেই আশার আলো দেখছিলেন, এবার হয়তো ছন্দে ফিরবে ভারত। কিন্তু সে আশায় জল ঢেলে ফের ঊর্ধ্বমুখী ভারতের করোনা গ্রাফ। পরপর দু’দিন ভারতের দৈনিক আক্রান্ত ৩৫ হাজারের বেশি।
আফগানিস্তানে রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। রোববার তারা আনুষ্ঠানিকভাবে দেশটির রাজধানী কাবুল দখল করে। এখন নতুন সরকার গড়ার প্রক্রিয়া চলছে। আগামী দু’দিনের মধ্যে সরকার গঠনের কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছে তালেবান।