যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, তালেবান এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের এক চতুর্থাংশের বেশি এলাকা জয় করার প্রেক্ষাপটে ৯০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিজয় সম্পন্ন করতে পারে।
এশিয়া
চীনের এক আদালত গুপ্তচরবৃত্তির দায়ে ক্যানাডার এক ব্যবসায়ীকে ১১ বছরের সাজা দিয়েছে। মাইকেল স্পাভর ২০১৮ সাল থেকেই চীনে আটক রয়েছেন।
আফগনিস্তানে আরো একটি প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান বাহিনী। তারা মঙ্গলবার রাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফাইজাবাদ শহর দখলে নিয়েছে।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত বাড়ল প্রায় ৩৬ শতাংশ। তবে ১৪০ দিনে এই প্রথম সর্বনিম্ন অ্যাকটিভ রোগীর সংখ্যা।
ভারতের পশ্চিমবঙ্গে পরিকল্পিত ভাবে বন্যার সৃষ্টি করছে কেন্দ্রীয় সরকার- এমনই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। মঙ্গলবার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ অভিযোগ তুলেন।
চীনে গত সাত মাসে মঙ্গলবার সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনার ডেল্টা ধরণের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে বেইজিংয়ের করোনা নিয়ন্ত্রণের সাফল্য।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সমাবেশে মুসলিমবিরোধী স্লোগানের দায়ে দেশটির সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্ষমতাসীন ভারতীয় জনতা দলের (বিজেপি) দিল্লি শাখার সাবেক মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়সহ মোট পাঁচজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়া সময়ের অপেক্ষামাত্র। তা সামলাতে সর্বস্তরে প্রস্তুতি চলছে। এর মাঝেই বড়সড় স্বস্তি দিল স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম করোনা রিপোর্ট। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন।
আবারো কেঁপে উঠল ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির। এবার অনন্তনাগ জেলায় এক বিজেপি নেতা ও তার স্ত্রীকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।
আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবান দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সামানগানের রাজধানী আইবাক দখল করে নিয়েছে। সোমবার শহরটি দখলের মধ্য দিয়ে ষষ্ঠ প্রাদেশিক রাজধানী হিসেবে আইবাক তালেবানের নিয়ন্ত্রণে এলো।
ভ্যাকসিন সরবরাহে সমস্যা, নতুন ‘এটা’ স্ট্রেনের চোখরাঙানির মাঝেই ভারতে করোনা সংক্রমণ কমল সামান্য। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৯৯ জন।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এবং মিজোরাম গত সপ্তাহে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশ কয়েকজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। দুই রাজ্যের সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসা এই বিরোধ স্থানীয়দের জীবনে কেমন প্রভাব ফেলেছে তা জানতে সুবীর ভৌমিক ওই অঞ্চলে ভ্রমণ করেন।
নুন আনতে পান্তা ফুরনোর সংসার। সন্তান-স্ত্রীর জন্য খাবার জোগাড়ের বন্দোবস্ত তো দূর, নিজের অন্নের সংস্থানও করতে পারে না সে। অথচ মাদক লাগবেই প্রতিদিন। স্ত্রীর গয়নাগাটি বিক্রি করে প্রথমে টাকা জোগাড় করা শুরু হয়েছিল। সেগুলি সব শেষ।
ভারতে গেল ২৪ ঘন্টায় করোনার সংক্রমণ থাকল ৪০ হাজারের নিচেই। তুলনায় অনেকটাই বেশি সুস্থতার সংখ্যা। অর্থাৎ পরপর দুদিন দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নিম্নমুখী। এটা যদি হয় স্বস্তির খবর, তাহলে পালটা উদ্বেগের খবরও রয়েছে।
তালেবান বাহিনী কুন্দুজ দখল করার কথা ঘোষণা করেছে। এর মাধ্যমে তারা তিন দিনের মধ্যে আফগানিস্তানের তৃতীয় প্রাদেশিক রাজধানী জয় সম্পন্ন করল।তালেবান রোববার এক বিবৃতিতে জানায়, তারা নগরীর পুলিশ সদরদফতর, গভর্নরের কম্পউন্ড ও কারাগার দখল করেছে।
প্রায় দেড় বছর পর শুরু হতে যাচ্ছে বিদেশীদের ওমরাহ পালন। আগামীকাল ৯ আগস্ট হিজরি নববর্ষ (১ মুহাররম) থেকে করোনা টিকা নেওয়া সৌদির বাইরের দেশ থেকে এসে মুসল্লিরা ওমরাহ পালন শুরু করবেন। সৌদির বার্তা সংস্থা এএসপি এক বিবৃতিতে একথা জানিয়েছে।