করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ই ডেল্টার প্রকোপ দেখেছিল ভারত। কিন্তু এবার ডেল্টা প্লাসের সংক্রমণ শুরু হলো। এবারও ডেল্টা প্লাসের প্রকোপ শুরু হয়েছে মহারাষ্ট্র থেকে। মুম্বইতে এখনই সাতজন ডেল্টা প্লাসে আক্রান্ত।
এশিয়া
অদ্ভুত এক উলট পুরাণের সাক্ষী থাকল ওড়িশা (Odisha)। সাপের (Snake) ছোবলের পালটা সাপকেই কামড়ে দিল এক আদিবাসী যুবক। ফল হল অবিশ্বাস্য। মৃত্যুর কোলে ঢলে পড়ল সাপটিই! ওড়িশার জয়পুরের এক প্রত্যন্ত গ্রামে ঘটেছে এই আশ্চর্য ঘটনা।
রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অবশেষে আফগানিস্তানের সমগ্র দক্ষিণাঞ্চল নিজেদের দখলে নিয়েছে আফগানিস্তানের সশস্ত্র এবং সাবেক শাসক গোষ্ঠী তালেবান।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৬৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৪৭৮ জন। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৩০ হাজার ৭৩২-এ।
এক বিধ্বংসী সামরিক অভিযানে ২০০১ সালে তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর গত ২০ বছর ধরে আফগানিস্তানের সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা। কিন্তু বর্তমানে পরিস্থিতির সম্পূর্ণ পরিবর্তন হয়েছে।
তুরস্কে দাবানলের পর আবারও নতুন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। দেশটির উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার কৃষ্ণ সাগরের উপকূলীয় কয়েকটি শহর বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি-দোকানপাটসহ নানা স্থাপনা। এ নিয়ে চলতি মাসে দুটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়লো তুরস্ক।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের রাজধানী লশকরগাহ দখল করে নিয়েছে তালেবান। দুই সপ্তাহের বেশি সময় সংঘর্ষের পর শুক্রবার শহরটি দখলের মাধ্যমে সশস্ত্র সংগঠনটির যোদ্ধাদের হাতে ত্রয়োদশতম প্রাদেশিক রাজধানীর পতন হলো।
তৃতীয় ঢেউয়ের প্রাক্কালে উদ্বেগ বাড়িয়েই তুলছে ভারতের করোনা পরিসংখ্য়ান। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, দৈনিক সংক্রমণ সামান্য কমলেও মৃত্যু বাড়ল লাফিয়ে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছে ৫৮৫ জন। একই সাথে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ১২০ জন।
কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিতে অতিরিক্ত তিন হাজার সৈন্য আফগানিস্তানে পাঠাচ্ছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তালেবান।
ভারতের পশ্চিমবঙ্গে কোভিড বিধিনিষেধের সময়সীমা বাড়ল ৩০ আগস্ট পর্যন্ত। আগের ঘোষণা অনুযায়ী, যে যে ক্ষেত্রে ছাড় ছিল তাই থাকছে। লোকাল ট্রেন এখনই চালু হচ্ছে না।
এক মুসলিম ব্যক্তিকে তার মেয়ের সামনে শহরের রাস্তাজুড়ে নির্যাতন করা হয়েছে এবং তাকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হয়েছে। ছোট্ট মেয়েটির কান্নায়ও বাবাকে নির্যাতন থেকে দমেনি পাষণ্ডরা।
ফিলিস্তিনের গাজায় গত মে মাসে ১১ দিন ধরে লড়াই হয়েছিল হামাসের সাথে ইসরাইলি সেনাদের। তার দুই মাস বাদে রিপোর্ট প্রকাশ করল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। যেখানে ইসরাইলের বিরুদ্ধে সরাসরি ‘যুদ্ধাপরাধ’ বা ‘ওয়ার ক্রাইমে’র অভিযোগ তোলা হলো।
তালেবানের সাথে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার। আফগান সরকারের সূত্রে এ খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। দেশব্যাপী সংঘর্ষ বৃদ্ধির প্রেক্ষিতে এ প্রস্তাব এলো।
তালেবান বাহিনী আফগানিস্তানের গজনি নগরী দখল করে নিয়েছে। এটা হলো এক সপ্তাহের মধ্যে তাদের নিয়ন্ত্রণে চলে যাওয়া দশম প্রাদেশিক রাজধানী। এছাড়া কান্দাহারের কারাগারেও তারা ঢুকে পড়েছে।
ভারত গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৫ জন।একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৪৯০ জন। এই সংখ্যাটা আগের দিনের মতোই। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু ৪ লক্ষ ২৯ হাজার ৬৬৯ জন।