এশিয়া

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে চীন ও জাপানে, সিডনিতে সেনা মোতায়েন

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে চীন ও জাপানে, সিডনিতে সেনা মোতায়েন

এশিয়ার দুটো দেশ জাপান ও চীনে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সেখানে নতুন করে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।অলিম্পিকস আয়োজনকারী দেশ জাপানে আক্রান্ত ব্যক্তির সংখ্যা রেকর্ড ছাড়িয়ে গেছে। 

ভারত : দিল্লিতে প্রত্যাশাপূরণ হলো না মমতার

ভারত : দিল্লিতে প্রত্যাশাপূরণ হলো না মমতার

গত ২১ জুলাই শহিদ দিবসের ভাষণে কলকাতায় বসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দিল্লি গিয়ে তিনি শরদ পাওয়ার সহ অন্য নেতাদের সঙ্গে দেখা করবেন। সেদিন দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে তৃণমূলের অনুষ্ঠানে শরদ পাওয়ার, রামগোপাল যাদব, পি চিদম্বরমরা এসেছিলেন। 

নিজ দেশেই বর্ণবৈষম্যের শিকার উত্তর-পূর্ব ভারতের বাসিন্দারা

নিজ দেশেই বর্ণবৈষম্যের শিকার উত্তর-পূর্ব ভারতের বাসিন্দারা

মীরাবাঈ চানু টোকিও অলিম্পিকসের ভারোত্তলনে রুপা জয়ের পরে ভারতীয়দের উচ্ছ্বাসের মধ্যেই সামাজিক মাধ্যমের একটি পোস্টে লেখা হয়েছে যে দেশের জন্য মেডেল জিতলে তবেই উত্তর-পূর্বের মানুষ ‘প্রকৃত ভারতীয়’ হয়ে ওঠেন, আর অন্য সময়ে তাদের ডাকা হয় নানা কুরুচিকর ভাষায়।

চার মাসে ২৪ হাজার তালেবান হতাহতের দাবি

চার মাসে ২৪ হাজার তালেবান হতাহতের দাবি

গত চার মাসে তালেবানের ২৪ হাজার সদস্য নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের স্টেট মিনিস্ট্রি ফর পিস অ্যাফেয়ার্স। আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

পশ্চিমবঙ্গ : ১৫ অগস্ট পর্যন্ত বাড়ানো হল বিধিনিষেধ

পশ্চিমবঙ্গ : ১৫ অগস্ট পর্যন্ত বাড়ানো হল বিধিনিষেধ

ভারতের পশ্চিমবঙ্গে কোভিড সংক্রান্ত নিয়ন্ত্রণবিধির মেয়াদ ১৫ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই সঙ্গে কোভিড নিয়ন্ত্রণবিধিতে কিছু ছাড় এবং কিছু বাড়তি বিধিনিষেধও আরোপ করেছে রাজ্য সরকার।

ঘনিষ্ঠ হচ্ছে চীন-তালেবান

ঘনিষ্ঠ হচ্ছে চীন-তালেবান

আফগান তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা এবং দোহায় তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লাহ আব্দুল গনি বারাদার বুধবার চীন সফরে গেছেন, আর সেখানে পৌঁছেই উত্তরাঞ্চলীয় তিয়ানজিং শহরে তিনি বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সাথে।

মোদির টুইটারে ফলোয়ার ছাড়াল ৭ কোটি!

মোদির টুইটারে ফলোয়ার ছাড়াল ৭ কোটি!

দেখতে দেখতে ৭ কোটি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার ফলোয়ারের সংখ্যা পৌঁছল নয়া মাইলস্টোনে। এই মুহূর্তে বিশ্বের আর কোনও রাজনৈতিক নেতা তাঁর ধারেকাছে নেই।

ভারতে ২৪ ঘন্টায় মৃত্যু ৬৪০,শনাক্ত ৪৩ হাজার ৫০৯

ভারতে ২৪ ঘন্টায় মৃত্যু ৬৪০,শনাক্ত ৪৩ হাজার ৫০৯

ভারতে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে আরো ৬৪০ জনের মৃত্যু হয়েছে । একই সময় আক্রান্ত হয়েছে আরও ৪৩ হাজার ৫০৯ জন। গেল ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৩৮ হাজার ৪৬৫ জন।

পশ্চিমবঙ্গ : ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, একদিনে মৃত ১৪

পশ্চিমবঙ্গ : ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, একদিনে মৃত ১৪

ফের এক ধাক্কায় বেশ খানিকটা বাড়ল পশ্চিমবঙ্গের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮১৫ জন।  যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের। 

চীন সফরে তালেবান প্রতিনিধিদল

চীন সফরে তালেবান প্রতিনিধিদল

শীর্ষ পর্যায়ের একটি তালেবান প্রতিনিধিদল বেইজিং কর্মকর্তাদের সাথে আলোচনার লক্ষ্যে চীন সফরে গেছে।তালেবান মুখপাত্র মোহাম্মদ নায়েম এ কথা জানান।

কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাসবরাজ বোম্মাই

কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বাসবরাজ বোম্মাই

কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাসবরাজ বোম্মাই। বুধবার এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ উপলক্ষ্যে রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ভুটানে ৯০ ভাগ প্রাপ্তবয়স্ক মানুষকে টিকাদান  সম্পন্ন

ভুটানে ৯০ ভাগ প্রাপ্তবয়স্ক মানুষকে টিকাদান সম্পন্ন

হিমালয় রাষ্ট্র ভুটান তার মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশের টিকা দেয়া পুরপুরি সম্পন্ন করেছে মাত্র সাত দিনে। ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সৌদির কোভিড ভ্রমণ আইন ভঙ্গ করলে ৩ বছরের নিষেধাজ্ঞা

সৌদির কোভিড ভ্রমণ আইন ভঙ্গ করলে ৩ বছরের নিষেধাজ্ঞা

সৌদি আবর মঙ্গলবার সতর্ক করে  বলেছে, কোভিড-১৯ রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে তাদের করা কালোতালিকাভূক্ত দেশগুলোতে নাগরিকরা বেড়াতে গেলে তারা দেশে ফেরার পর তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়বে

উত্তরপ্রদেশে বাস ট্রাকের ধাক্কায় ঘুমন্ত ১৮ শ্রমিকের মৃত্যু

উত্তরপ্রদেশে বাস ট্রাকের ধাক্কায় ঘুমন্ত ১৮ শ্রমিকের মৃত্যু

উত্তরপ্রদেশের বরাবাঁকিতে একটি বাসে ট্রাকের ধাক্কায় রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে ২৪ জন। ওই শ্রমিকরা রাস্তার ওপরে একটি বাসের সামনে ঘুমিয়ে ছিলেন।

প্যারিসে কিউবার দূতাবাসে হামলা, আমেরিকাকে দায়ী করল হাভানা

প্যারিসে কিউবার দূতাবাসে হামলা, আমেরিকাকে দায়ী করল হাভানা

ফ্রান্সের রাজধানী প্যারিসে কিউবার দূতাবাসে হামলা হয়েছে। এই হামলার জন্য আমেরিকাকে দায়ী করেছে কিউবা। হাভানা বলেছে, লাতিন আমেরিকার এই দেশটির বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার জন্য মার্কিন সরকার লোকজনকে উৎসাহী করে তুলেছে।