মঙ্গলবার প্রায় আধঘণ্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । পশ্চিমবঙ্গে জিতে আসার পর এই প্রথমবার প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক হলো। বৈঠকের পর মমতা জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে আরো টিকা চেয়েছেন।
এশিয়া
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইরাকে মার্কিন বাহিনী এ বছরের শেষ নাগাদ তাদের লড়াই এর মিশন শেষ করবে, তবে এরপরও তারা সেখানে ইরাকের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে যাবে।
ভারতের আসাম ও মিজোরাম সীমান্তে সংঘর্ষে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১২ জন পুলিশকর্মী এবং সাধারণ মানুষ।
ভারতে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে আরো ৪১৫ জনের মৃত্যু হয়েছে । একই সময় আক্রান্ত হয়েছে আরও ২৯ হাজার ৬৮৯ জন। গেল ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৪২ হাজার ৩৬৩ জন।
দক্ষিণ পশ্চিম চীনে হিমালয়ের কোলে পৃথিবীর অন্যতম প্রাচীন মাতৃতান্ত্রিক এক সম্প্রদায়ের নাম মসুও। অঞ্চলটি তথাকথিত নারী শাসিত এক অভিনব সাম্রাজ্য।
কোভিড পরিস্থিতির জন্য এবার পশ্চিমবংঙ্গের বোর্ডের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি৷ ৪০:৬0 গাণিতিক ফর্মুলায় হিসেব কষে নম্বর দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের৷
বিদেশি মুসল্লিদের জন্য ফের পবিত্র ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব। ১৪৪৩ হিজরী সনের ১ মহররম অর্থাৎ আগামী ১০ আগস্ট থেকে ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন।
সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট সফলতার সাথে ইহুদিবাদী ইসরাইলের দুটি গাইডেড মিসাইল প্রতিহত ও সেগুলোকে ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (রোববার) এ তথ্য জানিয়েছে।
পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিজেপিকে বিপুল ব্যবধানে হারানোর পর এই প্রথম আজ সোমবার দিল্লি যাচ্ছেন মমতা ব্যানার্জি। বিকেলে তার দিল্লি পৌঁছানোর কথা।
ব্যাপক আন্দোলনের মুখে তিউনিসিয়ার পার্লামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। সে দেশের প্রেসিডেন্ট কাইস সাইয়েদ পার্লামেন্ট স্থগিত করে দিয়েছেন। অন্যদিকে দেশটির প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করা হয়েছে।
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন সেনাদের তার দেশে প্রয়োজন নেই। তবে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে আনুষ্ঠানিক সময়সীমা ঘোষণা হবে চলতি সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ফলাফলের পর।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮০৬ জন। করোনা প্রাণ কেড়েছে ৯ জনের। সুস্থতার হার ৯৮.০৪ শতাংশ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৮৯ জন দার্জিলিংয়ের। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা।
হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১হাজার ৫৩৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ৫৫৬ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে।
ইসরাইলের কুখ্যাত প্রযুক্তি কোম্পানি এনএসও গ্রুপের কাছ থেকে পেগাসাস স্পাইওয়্যার কেনার জন্য সৌদি সরকারের ওপর চাপ সৃষ্টি করেছিল তেল আবিব।