রাজধানীর আদাবরের সরকারি কর্মকর্তা ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন হয়েছেন। এ ঘটনায় নিহতরে ছেলে ইফতেখার আলম সুমন (৩৫) কে আটক করেছে আদাবর থানা পুলিশ।
অপরাধ
রংপুর নগরীর মাহিগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যার ঘটনায় শ্বশুর ও ননদকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মাত্র ১০০ টাকার জন্য নাহিদ (৩০) নামের বন্ধুকে তলপেটে কাচ ঢুঁকিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আরেক বন্ধু হৃদয় মিয়ার (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নাহিদ নগরীর আকুয়া গরু খোয়াড় এলাকার দুরু মিয়ার সন্তান।
যুক্তরাষ্ট্রে ভুয়া এনজিওকর্মী পরিচয়ে জাল কাগজপত্র দিয়ে বাংলাদেশ থেকে মানবপাচার এবং এর বিপরীতে অর্থ আত্মসাতের অভিযোগে সাত জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনার চাটমোহরে এক যুবককে লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে গুরুতর আহত করার ঘটনায় পুলিশ কনস্টেবল সিরাজুল ইসলামকে বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই মো. ছালেম মুন্সি (৫৫)। এ ঘটনায় বড় ভাই মো. নশু মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ।
কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে উপজেলার সদকী ইউনিয়নের সদকী রায়পাড়া এলাকার স্বামী বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে টাস্কফোর্সের পৃথক অভিযানে ৬০ জেলেকে আটক করা হয়েছে।
রাজধানীর বাড্ডায় ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোবাইল নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় চোরাকারবারিদের হামলার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে মো: আমিনুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন মো: জায়েদুল ইসলাম (৩৮) নামের অপর এক ব্যক্তি। চোরাকারবারিদের হামলায় মো: মিনহাজ উদ্দিন নামে বিজিবির এক হাবিলদারও আহত হয়েছেন।
আধিপত্য বিস্তার নিয়ে পাবনা সদর উপজেলার চরতারাপুরে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
ট্রাকে বসে ভ্রাম্যমাণ ডাকাতের দল বিভিন্ন জেলার সড়ক মহাসড়কে ঘুরে বেড়ায়। পথে যেখানেই সুযোগ পায় সেখানেই শুরু করে ডাকাতি।
পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও রাশিয়ান নিকিমত কোম্পানির পরিচালক ইউরি ফেদারোপের গাড়ি থেকে তার ড্রাইভার সম্রাটের (২৭) মরদেহ উদ্ধার করেছে কুমারখালী ও পাবনা থানা পুলিশ।
জমি দখল নিতে আবাদকৃত ফসলের জমিতে বিষ প্রয়োগ করে ক্ষেত নষ্ট ও ফসল কেটে নেয়ার গুরুতর অভিযোগ উঠেছে পাবনার চাটমোহর উপজেলায় একটি গ্রামে।
কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ফেনীতে পাচারকালে মা ও ছেলেসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।রবিবার (১৯ মার্চ ) সকালে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের সরকারকে টেনে নামানোর হুমকি-ধমকি এখন মানুষের কাছে কৌতুক।