কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকালে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ জাবের (২০) এবং নুরুল আমিন (২০) নামে দুজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন রোহিঙ্গা।
অপরাধ
রাজধানীর শাহবাগ থানার হাইকোর্ট সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০) ও বুয়েট এলাকা থেকে এক ছেলে নবজাতকের (বয়স আনুমানিক একদিন) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী (১২) গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোরে ঢাকার সাভার ও গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্বর্ণের চালান জব্দ করে এবং বহনকারী নারীকে আটক করে।
সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ। এসময় আটককৃত জেলেদের ব্যবহৃত দুইটি নৌকা, ১২০ কেজি মাছ ও লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি মাদকের চালান আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। জব্দ করা মাদকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে ইয়াবা।
কুষ্টিয়া, মেহেরপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, পাবনা, বগুড়ার ৩১৫ জন চরমপন্থী স্বাভাবিক জীবনে ফিরতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন।
কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পান্টি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ওবায়দুল শেখ ইমন (১৯) এর ছুরির আঘাতে সহপাঠী তানজিল শেখ (১৮) নিহত হয়েছেন।
কক্সবাজারে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তা ও তার স্ত্রীকে প্রায় ২০ হাজার ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বরগুনার আমতলীতে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মুন্সীগঞ্জে বাবা এবং দুই ভাইয়ের হাতে এক সেন্টু হাওলাদার (৫০) নামে একজন খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একই রশিতে রিয়াদ হোসেন (১৬) ও মনির হোসেন নামে দুই বন্ধুর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।
ঝালকাঠিতে স্ত্রী সায়মা পারভীন তানহাকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী ইমাম খান অনুর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন অনু।সোমবার (১৫ মে) সকাল ১১টার দিকে ঝালকাঠি ইকো পার্কে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুস্তাব আলীর (৫৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ মে) বেলা ১০টায় ২ নম্বর গ্যাস ফিল্ডস কোয়ার্টারের বাথরুম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জের তাড়াশে প্রায় কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুইজনকে আটক করেছে র্যাব। আটকরা হলেন রাজশাহীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে কুদরত-ই-খোদা (২৭) এবং গোদাগাড়ী উপজেলার দীঘিরাম গুন্ঠিহর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী হাওয়া নুর বেগম (৩০)।