অপরাধ

যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

যশোর প্রতিনিধি:যশোরের খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকা থেকে ২২৫.৩১ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ একজন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শিশুর সামনে মাকে কুপিয়ে হত্যা

শিশুর সামনে মাকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের কালকিনিতে ৪ বছরের শিশু সন্তানের চোখের সামনেই পাখি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে থানা পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে।

ইয়াবা পাচারকালে দুর্ঘটনায় নিহত ১, আটক ১

ইয়াবা পাচারকালে দুর্ঘটনায় নিহত ১, আটক ১

মোটরসাইকেলে সুকৌশলে ইয়াবা নিয়ে বরিশালে আসার পথে দুর্ঘটনায় এক মাদক পাচারকারী নিহত হয়েছে। ইয়াবা লুকিয়ে রাখা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলসহ আরেক মাদক পাচারকারীকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

ঢাকায় আবাসিক হোটেল থেকে নারীসহ গ্রেপ্তার ১২

ঢাকায় আবাসিক হোটেল থেকে নারীসহ গ্রেপ্তার ১২

রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উত্তরা ৬ নম্বর সেক্টরের ‘হোটেল দ্য স্কাই গার্ডেন’ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের দায়ে বাসার কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড

১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের দায়ে বাসার কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড

দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে বাসার কেয়ারটেকার সাঈদ মোল্লাকে (৫৫) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। পাশাপাশি তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. এরশাদ আলম জর্জ এ তথ্য জানান।

থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে লুট হওয়া পুলিশের ৮টি সাউন্ড গ্রেনেড, একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব-১০। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।

চাঁন গ্রুপের মানিক ও রাজিব অস্ত্রসহ গ্রেপ্তার

চাঁন গ্রুপের মানিক ও রাজিব অস্ত্রসহ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড ও ৮ মামলার আসামি মানিক (২১) এবং তার সহযোগী ২ মামলার আসামি রাজিবকে (২০) চাপাতিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সলঙ্গায় অভিযানে ফেনসিডিলসহ ৩ নারী গ্রেফতার

সলঙ্গায় অভিযানে ফেনসিডিলসহ ৩ নারী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ১৫৮ বোতল ফেনসিডিলসহ জয়পুরহাটের তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বুধবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে অবস্থিত র‌্যাব-১২ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিপুল পরিমান ফেনসিডিলসহ, আটক ২ কারবারি

বিপুল পরিমান ফেনসিডিলসহ, আটক ২ কারবারি

মাদকবিরোধী অভিযানে ৬৬৮ বোতল ফেনসিডিলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে জীবননগর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া ঈদগাহ ময়দানের সামনে থেকে পাওয়ার টিলার ভর্তি ফেনসিডিলসহ আসামিদের আটক করা হয়।

দুই সন্তানের বাবাকে শিশু দেখিয়ে জামিন, আইনজীবীর বিরুদ্ধে মামলা

দুই সন্তানের বাবাকে শিশু দেখিয়ে জামিন, আইনজীবীর বিরুদ্ধে মামলা

গাইবান্ধায় আলোচিত হ্যাকার চক্রের হোতা পলাশ রানাকে (২৫) জাল জন্মনিবন্ধন তৈরি করে শিশু হিসেবে দেখিয়ে জামিন নেওয়ার ঘটনায় অভিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত।

ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে মুগদা হাসপাতালের চিকিৎসক গ্রেফতার

ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে মুগদা হাসপাতালের চিকিৎসক গ্রেফতার

রাজধানীর খিলগাঁও রেলক্রসিং এলাকায় গাড়ি ছাড়তে ‘দেরি হওয়া’কে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আনোয়ার হোসেন। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

দুই পাট ব্যবসায়ীকে পিটিয়ে ৫ লক্ষাধিক টাকা ছিনতাই

দুই পাট ব্যবসায়ীকে পিটিয়ে ৫ লক্ষাধিক টাকা ছিনতাই

নাটোরের নলডাঙ্গায় দুজন পাট ব্যবসায়ীর ওপর হামলা করে পিটিয়ে গুরুতর আহত করে পাঁচ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বাশিলা গোরস্থান মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, দুজন গ্রেপ্তার

কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, দুজন গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে পথচারী এক কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।