অপরাধ

উখিয়ায় অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ায় অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বালুখালী সীমান্ত থেকে ২ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে এসময় কাউকেই আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

‘ডাকাতির প্রস্তুতিকালে’ গ্রেপ্তার ৬

‘ডাকাতির প্রস্তুতিকালে’ গ্রেপ্তার ৬

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কাঁঠালী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।  

বগুড়ার শেরপুরে নিখোঁজের নয়দিন পর মিলল অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ

বগুড়ার শেরপুরে নিখোঁজের নয়দিন পর মিলল অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ

বগুড়ার শেরপুরে নিখোঁজের নয়দিন পর আবু বক্কর সিদ্দিক (৩৭) নামের এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে হত্যা মামলার আসামির পালানোর চেষ্টা

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে হত্যা মামলার আসামির পালানোর চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার এক আসামি পালানোর চেষ্টা করেছে। তবে তাৎক্ষণিক পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে।  

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ

গাইবান্ধার সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

সেলোমেশিন চুরির অভিযোগে যুবককে কুপিয়ে হত্যা

সেলোমেশিন চুরির অভিযোগে যুবককে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সেলোমেশিন চুরির অভিযোগে কার্তিক (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নেকমরদ কুয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

যুবককে কুপিয়ে হত্যা

যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইভন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি পেশায় ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। পরিবারের দাবি, চাঁদা নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

বাউফলে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

বাউফলে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

পটুয়াখালী বাউফলে সানজিদা আক্তার (১০) নামের এক কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেশবপুর ইউপির মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণের পর ভিডিও ধারণ, প্রেমিকসহ গ্রেফতার ৩

বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণের পর ভিডিও ধারণ, প্রেমিকসহ গ্রেফতার ৩

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ এবং ভিডিও ধারণ ও হুমকি দেওয়ার অভিযোগে প্রেমিকসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।রোববার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর উজিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভোলায় ইসলামি বক্তাকে কুপিয়ে হত্যা

ভোলায় ইসলামি বক্তাকে কুপিয়ে হত্যা

ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার শিক্ষক, উপজেলা জামে মসজিদের খতিব এবং ইসলামি বক্তা মাওলানা মোঃ আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। 

বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে শাকিল খন্দকার (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শাকিলের ভাগ্নে তৌফিক ইসলাম।

নুরাল পাগলার মাজারে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার ৫

নুরাল পাগলার মাজারে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার ৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দে নুরাল পাগলার মাজারে হামলা নিয়ন্ত্রণের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।আজ রবিবার সকালে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তবে গ্রেফতার ব্যক্তিদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ, চালক গ্রেপ্তার

চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ, চালক গ্রেপ্তার

চাঁদপুরে রোগী বহনকারী অ্যাম্বুল্যান্সে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালক মুরাদ হোসেনকে আটক করেছে পুলিশ।