রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- বিএনপি প্রতিশ্রুতি রক্ষা না করলে আবার যুদ্ধ হবে: মঞ্জু
- * * * *
- চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত সূচনা
- * * * *
- নীলফামারীতে ভিসা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৬
- * * * *
- কুষ্টিয়ায় ১২ টন চিনিসহ ট্রাক জব্দ, আটক ৪
- * * * *
- মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতা খুন, আটক ৪
- * * * *
অপরাধ
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া এক শিশুকে মাত্র ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে আনসার বাহিনীর সদস্যরা। গতকাল সোমবার (৩০ জুন) বিকেলে হাসপাতালের ৯ম তলায় এ চুরির ঘটনা ঘটে।
রাজবাড়ীতে নিজ বসতঘর থেকে ইয়াবা ডিলার আহসান হাবিব টুটুলকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে শহরের বিনোদপুরে নিজ বাড়ির বসতঘর থেকে তাকে আটক করা হয়।
কুষ্টিয়ার মিরপুরে পূর্বশত্রুতার জের ধরে জাসদ কর্মী জমির উদ্দিনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।
সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলীতে অবস্থিত তিতাস আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ১০ জন নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ২টায় এএসআই আবদুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ হোটেলটিতে অভিযান পরিচালনা করে।
নরসিংদীতে রিজভী (৩৫) নামে এক ডিস ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
মোংলা পৌর শহরের রাজ্জাক সড়কের এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে চীনা নাগরিকের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্বার করেছে পুলিশ। ছিনতাই হওয়ার ছয় ঘণ্টার মধ্যে ফোন উদ্ধার ও ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সুবর্ণচরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়া এক বিধবাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. সিরাজ উদ্দিন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুর ধর্ষণকারীকে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে স্থানীয় জনতা। শনিবার (২৯) জুন দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া এ গ্রামে ঘটনা ঘটে। নিহত হাবিল মিয়া (৫০) একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।
ছাত্র-জনতার আন্দোলনে বিমানবন্দর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ বিডির সিওও ও যুবলীগ নেতা আমান উল্লাহ চৌধুরীকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় হাদিউল ওরফে হাদি (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার কামিরহাট বালিকা বিদ্যালয়ের পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ওমর মিয়া (২৫) এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছে।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে গিয়ে গাঁজা সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে পাঁচ তরুণ পর্যটককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে পাচারের সময় ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন ও তার স্ত্রীর নামে থাকা ১১ কোটি ৬২ লাখ টাকার স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত।
ফরিদপুরে ছেলের বউকে (২২) ধর্ষণের দায়ে গণি খাঁ (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন।