শেরপুরের নকলা উপজেলার চরমধুয়া ও শেরপুর পৌর এলাকায় পৃথক জায়গায় দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার রাতে লাশদুটি উদ্ধার করে পুলিশ
অপরাধ
গতকাল রাতে যশোরের মনিরামপুর উপজেলার জয়নগর গ্রামের ইটভাটার পাশ থেকে হীরা বেগমের লাশ উদ্ধার ঘটনায় তার স্বামী ইসলাম গাজীকে আটক করেছে র্যাব। আজ ভোর ৫টার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পাবনার ঈশ্বরদী উপজেলায় বৃহস্পতিবার ভাড়া বাসায় ২২ বছর বয়সী এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয়েছে। তার তিন বছরের ছেলে হামিমও নিখোঁজ রয়েছে।
ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে বিছানায় স্ত্রীর ও ফ্যানের সঙ্গে ঝুলান্ত অবস্থায় স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
পাবনায় তিনদিনে ১৪ লাখ টাকা ছিনতাই, প্রকাশ্যে দিবালোকে প্রায় ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন।গত তিনদিনে ছিনতাইকারীরা দু’ব্যবসায়ীর নিকট থেকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।
পাবনা সদর উপজেলায় কামরুল ইসলাম খোকন নামে এক ফেব্রিক্স ব্যবসায়ীকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে তাকে সাভারে নিয়ে গিয়ে মহাসড়কের পাশে ফেলে দেয়া হয়েছে।
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক হত্যাকাণ্ডের ঘটছে।গত দু’দিনে তিনজনকে কুপিয়ে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। সবশেষ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ এরশাদ নামের এক রোহিঙ্গা তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন চাটমোহর পৌর সদরের জনশূন্য একটি বাসায় চলতি মাসে বিদ্যুৎ বিল এসেছে প্রায় ১১ লাখ টাকা। পল্লী বিদ্যুতের এমন কান্ডজ্ঞানহীন কর্মকান্ডে ভুক্তভোগীসহ এলাকাবাসী চরম অসন্তোষ প্রকাশ করেছে।
যশোরে রওশন আরা বেগম রোশনী হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে প্রধান আসামী নিহতের ভাগ্নে হৃদয় সহ ৩ জন আটক এবং হত্যাকান্ডে ব্যবহৃত চাকু ও লুটকৃত স্বর্ণালংকার উদ্ধার করেছে পিবিআই।
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামে রোববার সকালে পূর্ব বিরোধের জের ধরে ২৬ বছর বয়সী এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
কুষ্টিয়ার শিলাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আব্দুর রাজ্জাক তিনি কুমারখালী উপজেলার শিলাইদহ কোমরকান্দি এলাকার বাসিন্দা।
কুষ্টিয়া সদর উপজেলার মহাশ্মশান সংলগ্ন কালিগঙ্গা লেকে বিষ প্রয়োগে ১৫ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। প্রায় সাড়ে তিন একর জলাকারে তিন বছরের লিজ চুক্তিতে মাছের চাষাবাদ করে স্থানীয় ৩০টি পরিবার।
জেলার লালমোহন উপজেলার মঙ্গল সিকদার এলাকার মেঘনা নদী থেকে আজ ২ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ২৯ টি নিষিদ্ধ পাই জাল জব্দ করা হয়েছে। মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে জেলা মৎস্য বিভাগের উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে গোরস্থান কমিটি কর্তৃক স্কুলের প্রবেশমুখে বসানো তালা ঝুলিয়ে রাখা গেট ভাঙলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)। প্রবেশদ্বারে গেটে তালা ঝুলানোর কারণে শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করতে পারছিলেন না।
কুষ্টিয়ায় প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি টাকা হাতিয়ে নেওয়ায় মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি এসবিএসএলের চেয়ারম্যানসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। শুক্রবার (২৬ আগস্ট) ঢাকার মিরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ পরিচয়ে ৮ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে পাবনায়। ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী শরিফুল ইসলামকে গাড়িতে ওঠিয়ে টাকা ছিনিয়ে নিয়ে ২ ঘন্টা পর মাঝ পথে গাড়ি থেকে নামিয়ে দেয় পুলিশ পরিচয়ে ছিনতাইকারী দল।