এবারের ঈদযাত্রায় বড় ধরনের কোনো অনিয়ম সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘটেনি বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি জানান, বুধবারের দুর্ঘটনায় নিহতের পরিবার মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যান্য
উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করলেও আবহাওয়ার পূর্বাভাসে দেখা দিয়েছে কিছুটা শঙ্কা।
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমকে শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাজধানীর আদাবর এলাকা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসুকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনার কূপ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় জানা না গেলেও সঙ্গের ব্যাগ দেখে পুলিশের অনুমান তিনি পর্যটক।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের বিভিন্ন আবাসিক এলাকা ও মহাসড়কে নিরাপত্তা টহল ও চেকপোস্ট জোরদার করেছে র্যাব-১১।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া ছররা গুলিতে আজাদ (৩০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে মাছ ধরার সময় দুইটি নৌকাসহ সাতজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে।
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
গাজীপুরে একটি পোশাক কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে।
হেডফোন কানে দিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আফসানা আক্তার (২২) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা বিজিবি চেকপোস্ট সংলগ্ন একটি পেট্রল পাম্পে অস্ত্র উঁচিয়ে তাণ্ডব চালানোর অভিযোগে ইটভাটা মালিক বি কে আজমকে পুলিশ গ্রেপ্তার করেছে।
লক্ষ্মীপুরে প্রচন্ড ঝড়ে পড়ে যাওয়া গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মনোহরী দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমী এক উদ্যোগে চট্টগ্রামের মিরসরাইয়ে অসহায় ও দুস্থদের জন্য বসানো হয়েছে ‘২ টাকায় ঈদ বাজার’। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে ছাত্রদলের উদ্যোগে মাত্র দুই টাকায় নতুন পোশাক কিনতে পেরে উচ্ছ্বসিত স্থানীয় অসহায় ও দুস্থ পরিবারগুলো।
রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজেই তদারকি করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।
পবিত্র ঈদুল ফিতরের পর সেতু মেরামত কাজের জন্য ফেনীর রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেন চার দিন বন্ধ রাখা হবে। এরপর আরও কয়েকদিন এক লেনে যান চলাচল করবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।