পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে জ্যেষ্ঠ সাংবাদিক প্রসূন আশীষের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সচিবালয় বিটভুক্ত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।
অন্যান্য
গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণতন্ত্র, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য কামরুল হাসান এবং প্রসূন আশীষ-এর ওপর সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ।
পবিত্র রমজানে ‘অনাথ ফাউন্ডেশনে’র পক্ষ থেকে প্রতিদিন রাজধানীর দনিয়া ও আশপাশের এলাকার ২০০ থেকে ৩০০ জন অসহায় ও রোজাদার মানুষের মধ্যে মানসম্মত ইফতার বিতরণ করা হচ্ছে।
রাজধানীতে কর্মরত নওগাঁ জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঢাকাস্থ নওগাঁ জেলা সাংবাদিক সমিতি’র উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, রাজনীতি মানে ক্ষমতা ভোগ করা নয়, রাজনীতি হলো জনগণের কল্যাণে কাজ করা। জনগণের অধিকার রক্ষা ও তাদের প্রত্যাশা পূরণে রাজনীতিবিদদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়েছে দেশে জ্বালানি তেলের বাজারে। সংকট আতঙ্কে পাবনায় দুই দিনের পেট্রোল ৫ থেকে ৭ ঘণ্টায় ফুরিয়ে যাচ্ছে বলে দাবি পাম্প মালিকদের। তবে ক্রেতারা বলছেন, মজুদ কারসাজি করছেন ব্যবসায়ীরা। এক্ষেত্রে কারসাজি রোধে প্রশাসনকে আরও তৎপর হবার তাগিদ তাদের।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে নিহত কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে সাবেক এক সংসদ সদস্যকে ‘খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে’ এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে।
সিলেটের এক পেট্রোল পাম্পে তেল না পেয়ে মিঠু গোয়ালা নামে পাম্পকর্মীকে ছুরিকাঘাত করেছে এক গ্রাহক। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির সংঘর্ষে তিনজন ও দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন।
যশোরের অভয়নগরে ৫০ বস্তা ডিএপি সার ও ১টি নছিমন জব্দ করা করেছে পুলিশ। এ ছাড়া অবৈধভাবে সার পরিবহনের দায়ে নছিমনের চালক সাব্বির মোল্যাকে (২০) আটক করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সংবাদপত্রে পাঁচ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)।
বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর রমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. আব্দুল বারী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
কুমিল্লা নগরীতে একটি মন্দিরসহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।