২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। তার দেশ ঐ আসরের বিডে অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অলিম্পিক
শত বছরেরও বেশী সময় পর আবারো অলিম্পিকে ফিরতে যাচ্ছে ক্রিকেট। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই খেলাটি ২০২৮ লস এ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পাঁচটি নতুন ইভেন্টের মধ্যে অন্যতম একটি ইভেন্ট হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে।
আগামী বছর ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আয়োজন অলিম্পিক। সে আসরে রাশিয়াকে আমন্ত্রণ জানায়নি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)।
আগামী বছর প্যারিস অলিম্পিকে ফ্রান্সের অনুর্ধ্ব-২১ দলের কোচের দায়িত্বে থাকছেন থিয়েরি অঁরি। বয়সভিত্তির জাতীয় এই দলটির একটি ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
প্যারিস অলিম্পিক শুরু হবে ২০২৪ সালের ২৬ জুলাই। তার এক বছর আগে গতকাল (২৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে সদস্যদেশগুলোকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। তবে রাশিয়া ও বেলারুশকে চিঠি দেয়নি আইওসি।
পুরুষরা কয়েক দশক ধরে নিম্ন স্তরে সিনক্রোতে প্রতিযোগিতা করেছে। তবে সাঁতার অন্তর্ভুক্ত ছিল না। প্রথমবারের মতো এটি যুক্ত হতে যাচ্ছে। প্যারিসে আগামী বছরের গ্রীষ্মকালীন গেমসে এটিকে অন্তর্ভুক্ত করা হবে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ২০২২ সালে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট করার কোনো পরিকল্পনা তাদের নেই।
সোমবার জানিয়েছিল আমেরিকা, মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন, বেজিংয়ে শীতকালীন অলিম্পিকে অস্ট্রেলিয়া কোনো সরকারি অফিসারকে পাঠাবে না।
চীনের 'গুরুতর' মানবাধিকার লঙ্ঘনের কারণে ২০২২ সালে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক গেমস কূটনীতিকভাবে বয়কট করছে যুক্তরাষ্ট্র।