রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।
- ঋণের চাপে কামরাঙ্গীচরে ব্যবসায়ীর আত্মহত্যা
- * * * *
- শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- * * * *
- কুমিল্লায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা
- * * * *
- আওয়ামী লীগকে ফেরাতেই ডিসেম্বরে জামায়াত-এনসিপির লংমার্চ: রাশেদ খাঁন
- * * * *
- বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
- * * * *
আগুন
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনে পুড়ে হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহত ও চিকিৎসাধীন প্রত্যেক শ্রমিককে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
নাটোরের বাগাতিপাড়ায় গাওঁপাড়া দিলে আগুন পুড়ল ১৫ বিঘা জমির পাকা গম। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে বিমানবন্দরটির জ্বালানি ট্যাংকার রাখা অংশে বিশাল আগুন লাগার ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির হোসেন তালুকদারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রামের পটিয়ায় ওয়েল্ডিং মেশিনের আগুনের স্ফুলিঙ্গ থেকে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরনা ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ভবনের নিচে বেশ কয়েকটি দোকান রয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যরাত পৌনে ৩টায় এ ঘটনা ঘটে।
বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ সংলগ্ন বান্দরোড এলাকায় অবস্থিত এলএইচডি ঘাট বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর (বিআরটি উড়াল সড়ক) একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।