হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারে জড়িত থাকার অভিযোগে বিমানবন্দরে কর্মরত এক কফিশপ স্টাফ এবং যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে ৫টি স্বর্ণের বার এবং ৯৯ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।
আটক
কুমিল্লার তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার ৫নং আসামি মোহাম্মদ বাদল রিয়াজকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। ভারত থেকে দেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।
ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে আমদানি নিষিদ্ধ ১৮ বোতল ভারতীয় মদসহ ৭ জনকে আটক করেছে থানা পুলিশ।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
নাফনদী পার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী-পুরুষ ও শিশুসহ ২১ জন মিয়ানমারের নাগরিককে আটক করে বিজিবির সদস্যরা। পরে তাদেরকে পুশব্যাক করা হয়েছে।
টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় মাইক্রোবাসসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বহেড়াতৈল এলাকায় ট্রান্সফরমার চুরির সময় তাদের আটক করা হয়।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভেতর প্রবেশের সময় তল্লাশীকালে ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।
জামায়াতের জেলা আমীর, চুয়াডাঙ্গা পৌর আমীর এবং শিবিরের সাবেক জেলা সেক্রেটারি সহ মোট ৬(ছয়) জনকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ময়মনসিংহের ফুলপুরে প্রতিপক্ষের হামলায় ড্রাম ট্রাক ও বালু ব্যবসায়ী শ্যামল (২৭) খুন হয়েছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার সদর ইউনিয়নের আলোকদি টু রূপসী কাঁচা সড়কে আলোকদি গ্রামের ভেজাইল্যা বাড়ি সংলগ্ন বাবুল মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।