কিশোরগঞ্জের ভৈরবে ইভটিজিংকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ৫৩ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সোমবার বিকালে ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণির ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
আহত ১
কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় খাদেম আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। নিহত খাদেম আলী মাস্টারের হাট এলাকা হেমের কুটি গ্রামের মৃত খটু মামুদের পুত্র।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক গ্রুপ ও অপর একটি বিদ্রোহী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে এগারোসিন্ধু এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এছাড়া আরও দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চিকা মারাকে কেন্দ্র করে শুক্রবার রাতে ছাত্রলীগের বগিভিত্তিক দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের পেছনে চলন্ত কাভার্ডভ্যানের ধাক্কায় উমরাজ মিয়া (৩১) নামে কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হন বাসের ১০ যাত্রী।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৪ জন। সোমবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর ও সদর উপজেলার উজানগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের বিরুদ্ধে ভারতের বিভিন্ন প্রান্তে ক্রমেই তীব্র হচ্ছে প্রতিবাদ। বিক্ষোভের আগুনে এবার রাঁচিতে প্রাণ হারালেন দু’জন। আহত অন্তত ১০ জন।
মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া বাজারের পাশে যাত্রীবাহি বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের পাশে লস্করপুর নামক স্থানে বাস খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ওই বাসের হেলপার বলে যাত্রীরা জানিয়েছে। তার বসয় আনুমানিক ৩৫ বছর।