ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির লাখো মানুষ বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।বৃহস্পতিবার তিনি এমন অভিযোগ করেন।
ইউক্রেনে
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সম্পর্কে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিদ্যুৎ উৎপাদন ও প্রবাহের উপর রাশিয়ার নির্বিচারে হামলা ইউক্রেনের বেসামরিক নাগরিকদের স্বাস্থ্যসেবা এবং তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর অসামঞ্জস্যপূর্ণ প্রভাব ফেলছে।’
সাড়ে ৫২ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ইউক্রেনের ‘ম্যাগনাম ফরচুন’ জাহাজ। গমগুলোর নমুনা সংগ্রহের পরে খালাসের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
রাশিয়ার সাথে আলোচনায় বসার পূর্বশর্ত হিসেবে দখলীকৃত এলাকাগুলো থেকে রুশ সেনা প্রত্যাহার করার দাবি জানিয়েছে ইউক্রেন।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাতে গোলাগুলির পর বাহ্যিক বিদ্যুতের সমস্ত সংযোগ হারিয়েছে। বর্তমানে এটি তার জরুরি ডিজেল জেনারেটর থেকে ব্যাকআপ পাচ্ছে।
ইউক্রেনে বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার অব্যাহত হামলার প্রেক্ষিতে দেশটিতে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বর্তমানে দেশটির প্রায় ৪০ লাখ লোক অন্ধকারে রয়েছে।
কৃষ্ণ সাগরে থেকে রাশিয়ার নিক্ষেপ করা কমপক্ষে ১৮টি ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনে থাকা বাংলাদেশীদের যত তাড়াতাড়ি সম্ভব দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে।
ইউক্রেন অভিযানে ড্রোন ব্যবহারের ব্যাপারে তদন্ত করা নিয়ে জাতিসঙ্ঘকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। জাতিসঙ্ঘ অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান তার ড্রোন রাশিয়ায় পাঠাচ্ছে- এমন অভিযোগের মধ্যে রাশিয়া এই হুঁশিয়ারি উচ্চারণ করল।
ইউক্রেন থেকে অধিকৃত চারটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে একটি ডিক্রি জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অঞ্চলগুলো হলো, দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন।