বন্দরনগরী মারিউপোলে ইউক্রেন সেনাবাহিনীর প্রতিরোধের শেষ দুর্গ অবশেষে ধসে পড়ল। ইউক্রেন সেনাদের পক্ষ থেকে জানানো হয়, সোমবার শহরটির ইস্পাত কারখানা আজভস্তাল প্ল্যান্টে অবস্থান নেয়া ২৫৬ জন সেনা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। যার মধ্যে ৫৩ জন গুরুতর আহত অবস্থায় রয়েছে। এই ঘটনাকে বড় জয় বলে মনে করছে মস্কো।
ইউক্রেনে
ন্যাটোতে যোগদানে সুইডেন ও ফিনল্যান্ডের পদক্ষেপ একাধিক বাধার সম্মুখীন হওয়ায় ইউরোপ শুক্রবার কিয়েভের জন্য আরো অর্ধ বিলিয়ন ডলার সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
খারকিভ থেকে রাশিয়ার সেনাকে সরানো গেছে বলে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। যুদ্ধের শুরু থেকেই উত্তর পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারকিভে লাগাতার আক্রমণ চালাচ্ছিল রাশিয়া। কিছু দিন আগে রাশিয়া দাবি করেছিল, খারকিভের অনেকটাই তারা দখল করে নিয়েছে।
ক্রেমলিন বুলগেরিয়া এবং পোল্যান্ডে গ্যাস সরবরাহ করার পর ইউরোপীয় ইউনিয়ন বুধবার রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছে কিয়েভের প্রতি সমর্থন ‘ব্লাকমেইল’ করে ফেরানো যাবে না।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ইউক্রেনে যুদ্ধ বন্ধ এবং বেসামরিক নাগরিকের দুর্ভোগ অবসানের লক্ষে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তাদের দেশের রেলস্টেশন ও রেললাইনসহ মোট পাঁচটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে এসব হামলায় হতাহতের বিষয়ে স্পষ্ট করা হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ডনবাসে রাশিয়া বড় ধরনের আক্রমণ শুরু করেছে।
নেদারল্যান্ডসে ইনভিক্টাস গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি বললেন, গোটা বিশ্ব একসাথে ইউক্রেনের সাথে আছে। তিনি বলেন, ‘আপনারা জানেন আমরা আপনাদের সাথে আছি। গোটা বিশ্ব একসাথে আপনাদের সাথে আছে।’
মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে রাশিয়া। কূটনৈতিক ওই বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, ইউক্রেনে অস্ত্র পাঠালে পরিণতি ভালো হবে না।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইউক্রেনের বুচায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ প্রশ্নে যুদ্ধাপরাধ বিচারের আহ্বান জানিয়ে বলেছেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করতে চান।