ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে সৃষ্ট সংঘাতে মোট ১২ সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার এক টুইটবার্তায় ইউক্রেনের চিফ প্রসিকিউটর আইরিনা ভেনেডিকতোভা এই তথ্য জানান।
ইউক্রেনে
পশ্চিমা কর্মকর্তারা, ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত নিহত সাতজন জেনারেলের নাম প্রকাশ করেছে এবং এই যুদ্ধে একজন জেনারেলকে বরখাস্ত করার কথা জানিয়েছে।
জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ইউক্রেনের পক্ষে ভোট দেয়ার কারণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, কোনো ধরনের চাপে নয়, মানবিক কারণে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।
অবরুদ্ধ মারিউপোল শহরে ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণের প্রস্তাব দেয় রাশিয়া। ইউক্রেন এ প্রস্তাব প্রত্যাখান করেছে।
আন্তর্জাতিক আদালতে বড় ধাক্কা খেয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে চলা মামলায় আদালতের পক্ষ থেকে রাশিয়াকে নির্দেশ দেয়া হয়েছে যাতে অবিলম্বে তাদের সামরিক অভিযান বন্ধ করা হয়। আন্তর্জাতিক আদালতে যে বেঞ্চের সামনে এই মামলার শুনানি চলছে, তাতে রয়েছেন মোট ১৫ জন বিচারক
ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প কোম্পানিগুলোর কারাখানা লক্ষ্য করে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সোমবার দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইউক্রেনের ওডেসার একটি বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়ে গত ছয় বছর ধরে পড়াশোনা করছিলেন মেহেদি হাসান রিজভী। তার চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী একমাসের মধ্যেই।
পোল্যান্ড সীমান্তে ইউক্রেনীয় সামরিক ঘাঁটিতে রুশ হামলার নিন্দা করে কালো দিবস ঘোষণা করেছেন ভলোদিমির জেলেনস্কি। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
ইউক্রেনের প্রায় সর্বত্র শনিবার বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রায় প্রতিটি অঞ্চলে বিমান হামলার সতর্কসংকেত বাজার মধ্যেই গোলাবর্ষণের খবর এসেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি ও কর্মকর্তারা বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় -মেলিটোপল নগরীর মেয়র শুক্রবার অপহৃত হয়েছেন। নগরীটি দখল করে রাখা রাশিয়ার সৈন্যরা তাকে অপহরণ করেছে।