আরেকটি আইপিএল আসরের তোড়জোড় শুরু করেছে ভারত। অর্থের ছড়াছড়ি ও চাকচিক্যময় এই ফ্র্যাঞ্চাইজি আসরে বিশ্বের নামি তারকারাও খেলতে মুখিয়ে থাকেন। যার প্রমাণ মেলে ৭৭ স্লটের বিপরীতে ১১৬৬ জন ক্রিকেটারের নাম জমা দেওয়ার নজির।
ইপিএ
আরেকটি আইপিএল আসরের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ৭৭ স্লটের বিপরীতে ১১৬৬ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। আগামী ১৯ ডিসেম্বর প্রথমবারের মতো ভারতের বাইরে দুবাইয়ে মিনি-নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে নজর কাড়তে পারেন সর্বশেষ বিশ্বকাপ আসরে ব্যাট-বলে নৈপুণ্য দেখানো ক্রিকেটাররা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের পরের আসরের আগে সাকিব আল হাসান ও লিটন দাসকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
২০২৪ সালে মার্চের শেষে আইপিএল শুরু হওয়ার আগেই নতুন একটি ক্রিকেট লিগ চালু হতে যাচ্ছে ভারতে। ২ থেকে ৯ মার্চ এই লিগ চলবে। মোট ছয়টি দল অংশ নেবে। এই লিগটি ক্রিকেটের হলেও খেলা হবে টেনিস বলে। টি১০ ফরম্যাটে ম্যাচ হবে। অর্থাৎ প্রতি দল ব্যাট করার জন্য ১০ ওভার পাবে। ইনডোর স্টেডিয়ামে খেলাগুলো হবে।
আইপিএলের আগামী আসরকে সামনে রেখে গুজরাট টাইটান্স থেকে নিজের পুরোনো ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরলেন হার্দিক পান্ডিয়া। আর গুজরাট নতুন অধিনায়ক হিসেবে বেছে নিল শুবমান গিলকে।
গত মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা তিন বাংলাদেশি ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দলগুলো। এজন্য আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলামে উঠবেন তারা।
আরও একবার আন্দ্রে রাসেল, সুনীল নারিনকে বেগুনি জার্সিতে দেখা যাবে। দুই ক্যারিবিয়ান তারকাকে রেখে দিল কলকাতা নাইট রাইডার্স।
স্বদেশী বেন স্টোকসের পর আগামী বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সড়ে দাঁড়ালেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট।
২০২৪ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্টোকসের দল চেন্নাই সুপার কিংস।
আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়র লিগ) শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করল সৌদি আরব। এমনই তথ্য জানিয়েছে সংবাদসংস্থা ব্লুমবার্গ।