হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। তবে লড়াইটা শেষ ওভার পর্যন্ত নিয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। যদিও শেষ পর্যন্ত হায়দরাবাদের রানের পাহাড় টপকাতে পারল না তারা।
ইপিএ
পরপর দুই ম্যাচ জিতে আইপিএল শুরু করা গুজরাট টাইটান্স হোঁচট খায় কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড গড়া ম্যাচে। তবে পাঞ্জাব কিংসের বিপক্ষে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে তারা। শুভমান গিলের দুর্দান্ত ইনিংসে জয়ে ফিরেছে দলটি।
আইপিএলের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে গেল দিল্লি ক্যাপিটালস। ইনিংসের শেষ বলে ডাবল রান নিয়ে জয় নিশ্চিত করে মুম্বাই। চলতি আইপিএলে রোহিত শর্মাদের এটা প্রথম জয়।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ। জয় দিয়ে লাল বলের মিশন শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ছুটি মিলেছে ক্রিকেটারদের। তাই এবার অনাপত্তিপত্র নিয়ে আইপিএল খেলতে যাচ্ছেন লিটন দাস। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল কলকাতা নাইট রাইডার্সে যোগ দেবেন বাংলাদেশের তারকা এ ওপেনার।
পর্দা উঠেছে আইপিএলের ১৬তম আসরের। যেখানে আসরের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করে কলকাতা নাইট রাইডার্স। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে নামে সাকিব-লিটনহীন কলকাতা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম ম্যাচে ৫ রানের জয় পেয়েছে পাঞ্জাব কিংস। গৌহাটিতে গতকাল টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৭ রানের বড় সংগ্রহ পায় শিখর ধাওয়ানের দল।
সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুম থেকে নাম সরিয়ে নিয়েছেন। রোববারই তিনি কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন এই মৌসুমে তিনি খেলছেন না।
হঠাৎ গরম হয়ে উঠেছে ক্রিকেট পাড়া, শোনা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরেই খেলবেন না বাংলাদেশের সুপার স্টার সাকিব আল হাসান। চুক্তি বাতিল করেছেন কলকাতা নাইট রাইডার্সের সাথে।
আইপিএলে খেলতে ভারতে গেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার সকালেই একটি চার্টার্ড ফ্লাইটে দেশ ছাড়েন তিনি।
এবারের আইপিএলে অংশ নিচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। তাদের মধ্যে আপাতত মুস্তাফিজ বিসিবির ছাড়পত্র পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্সে ডাক পাওয়া সাকিব আল হাসান আর লিটন কুমার দাস এখনও ছাড়পত্র পাননি।