বিতর্কে জড়ালেও চলতি আইপিএলে বিরাট কোহলির রান সংগ্রহ ও রেকর্ড গড়া থেমে নেই মোটেও। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর ফিরতি লিগ ম্যাচে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন তিনি। এমন এক মাইলস্টোন টপকে যান কোহলি, যা আইপিএলের ইতিহাসে আর কোনো ক্রিকেটারের নেই।
ইপিএ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল অধিনায়ক বলা হয় রোহিত শর্মাকে। তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স রেকর্ড পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে।
ঘরের মাঠে খেলতে নামা রাজস্থান রয়্যালসকে গুঁড়িয়ে দিল হার্দিক পান্ডিয়ার দল গুজরাট টাইটান্স। শীর্ষস্থান মজবুত করার ম্যাচে জয় পেয়েছে ৯ উইকেটে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাটকে গতকাল মঙ্গলবার ৫ উইকেটে হারিয়েছে দিল্লি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে ডেভিড ওয়ার্নারের দল।
ঘরের মাঠে প্রথম দেখায় সহজ লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে এবার দিল্লি ক্যাপিটালসকে তাদেরই মাটিতে হারিয়ে সেই হারের প্রতিশোধ নিল এইডেন মারক্রামের দল। মাঠ ছাড়ে ৯ রানের জয় নিয়ে।
মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে আইপিএল। আজ রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের ১০০০তম ম্যাচ। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচে খেলেছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
চলমান আইপিএলে হ্যাটট্রিক জয়ের পর অবশেষে থামল চেন্নাই সুপার কিংসের জয়রথ। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে আইপিএলের সর্বোচ্চ দলগত ইনিংস গড়ার রাতে মহেন্দ্র সিং ধোনির দলকে ৩২ রানে হারিয়েছে রাজস্থান। দারুণ এই জয়ে টানা দুই ম্যাচ হারের পর আবারও জয়ে ফিরলেন সাঞ্জু স্যামসনরা।
দিল্লি হোক কিংবা ব্যাঙ্গালোর। মাঠে মহেন্দ্র সিং ধোনি মানেই গ্যালারিজুড়ে শুধুই ‘ধোনি ধোনি’ ধ্বনি। আর ঘরের মাঠে তো কথাই নেই। শুক্রবার সন্ধ্যায় সেই হলুদে ভরা চিপককে সহজ জয় উপহার দিলো চেন্নাই সুপার কিংস। আর সেইসাথে লিগ তালিকার উপরের দিকে উঠে এসে নতুন করে আইপিএল জমিয়ে দিলেন ধোনিরা।
আইপিএলের ১৬তম আসরের ২৮তম ম্যাচে অভিষেক হয় বাংলাদেশ দলের তারকা ওপেনার লিটন কুমার দাসের। তার অভিষেক ম্যাচ হেরে যায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ।
শুভমান গিল ও ডেভিড মিলারের ব্যাটে ভালো সংগ্রহ পায় গুজরাট টাইটান্স। কিন্তু ব্যাটিংয়ে নেমে সেই তাদের দারুণ ইনিংস ম্লান করে ঝড় তোলেন সাঞ্জু স্যামসন ও শিমরন হেটমায়ার।