মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে আজ (৮ অক্টোবর) থেকে দেশের নদ-নদী ও নির্ধারিত অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।
ইলিশ ধরা
আগামী ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে।
২২ দিন নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ ধরা শুরু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই ইলিশ ধরা শুরু হয় নদী-সাগরে।
সিরাজগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ ধরায় দুই জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সিরাজগঞ্জের চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে-যমুনায় ইলিশ ধরার দায়ে পৃথক কয়েকটি অভিযানে ৭ জেলেকে আটক করা হয়েছে।
চাঁদপুরের পদ্মা-মেঘনায় 'মা ইলিশ সংরক্ষণ' নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকার ইলিশ ধরায় টাস্কফোর্স ও নৌ পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৩০ জেলেকে আটক করেছে। তার মধ্যে নৌ-পুলিশ ৯০ জেলে এবং সদর উপজেলা টাস্কফোর্স ৪০ জেলেকে আটক করে।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় টাস্কফোর্স ও নৌ পুলিশের পৃথক অভিযানে ৮৭ জেলে আটক হয়েছে।
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।