ভোলা জেলার উপজেলা সদরের তেঁতুলিয়া নদীতে আজ মা ইলিশ রক্ষায় অভিযানে ৯ জেলেকে আটক করা হয়েছে। ভোরে তেঁতুলিয়া নদীর বিভিন্ন এলাকা থেকে ইলিশ শিকারের অপরাধে তাদের আটক করা হয়।
ইলিশ
কুষ্টিয়া প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও ৫ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে উপজেলার শিলাইদহের পদ্মা নদীর ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ইলিশ উৎপাদনে আমরা বিশ্বের মধ্যে এক নম্বর স্থানে রয়েছি। সরকারের পক্ষ থেকে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধি পাওয়ায় আমরা এই অবস্থানে আসতে পেরেছি। মাছের উৎপাদন বাড়লে জেলেদের আয় রোজগার বৃদ্ধি পাবে এবং জীবন মান উন্নয়ন হবে।
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় আজ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান’র বিচারীক আদালত এ অর্থদন্ড প্রদান করেন।
নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়াতে এক মণ ইলিশসহ ৪ জনকে আটক করেছে নৌ পুলিশ। আটকৃতরা হলো: উপজেলার রসুলপুরের জেলে আনোয়ার হোসেন (২১), মধ্যম মাইজরা গ্রামের মো. নুরুন নবী (২৮), জাহাজমারার আবদুল কুদ্দুস (২১) ও মাছ বহনকারী মাইজরা গ্রামের মো. নুর উদ্দিন (২৫)।
গত একযুগে দেশে ইলিশ আহরণ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান।
আজ মধ্যরাত থেকে ২৮ অক্টোবর ২২ দিনের জন্য ইলিশের প্রজনন মৌসুমে শরীয়তপুরের মাঝির ঘাট থেকে চাঁদপুর পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকয় পদ্মা-মেঘনায় ইলিশসহ সব ধরনরে মাছ শিকার বন্ধ থাকবে। এ ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে চলতে ব্যাপক কর্মসূচি নিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
দুর্গাপূজা উপলক্ষে বরিশাল থেকে ভারতে আরও ৮ টন ইলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে বরিশাল নগরের পোর্ট রোডস্থ মোকাম থেকে ৬০ টন ইলিশ ভারত গেছে।
ভারতে ইলিশ রফতানি বন্ধে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো: মাহমুদুল হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন।
আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এসময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।