কক্সবাজার উখিয়া কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
উখিয়া
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সাথে এপিবিএন পুলিশের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় এক মহিলা ও এক আরসা কমান্ডার নিহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক আরসা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
কক্সবাজারের উখিয়ায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় বিক্ষুদ্ধ জনতা দুর্ঘটনা কবলিত বাসটি ভাঙচুর করে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী বাহিনীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তাইফুর (১২) নামের এক কিশোর।শনিবার ভোর রাতে উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় সুপারি চুরির মিথ্যা অভিযোগে কলেজছাত্র রায়হান শরীফকে রড ও বিদ্যুতের তার দিয়ে পাশবিক নির্যাতনের ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আরো একজনকে হাসপাতালে নেয়া হয়েছে।মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ২টার দিকে উখিয়া উপজেলার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃ্ত্তদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়া স্টেশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. ফিরোজ (২৬) নামে এক যুবককে আটক করেছে।
কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং এলাকায় বিদেশী ২৪ ক্যান বিয়ারসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে শফিউল্লাহ শফিক (৩৮) নামে এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন।সোমবার সকাল সাড়ে ১০টায় উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এই ঘটনা ঘটে।