ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আর না হলে আগামী ২২ সেপ্টেম্বর থেকে ক্লাসে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
ক্লাস
আগামী ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪) স্থগিত থাকা ভর্তি কার্যক্রম আজ (১০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাস-পরীক্ষা আগামী রোববার থেকে চালুর সিদ্ধান্ত হয়েছে।
গ্রীষ্মকালীন ছুটি, ঈদুল আজহা ও আন্দোলনের ফলে ১০০ দিনেও ক্লাসে পাঠদানে ফিরতে পারেনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনীতির আধিপত্যবিহীন স্বস্তি নিয়ে ক্যাম্পাসে ফিরলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম আগামীকাল মঙ্গলবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিন্ডিকেট (বিশেষ) সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৭ জুলাই রাতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর গত ৫ আগস্ট জনরোষে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৭ আগস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ দেয় সেনাবাহিনী। তবে সারাদেশে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা এলেও শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস মঙ্গলবার (৬ আগস্ট) হওয়ার কথা ছিল। কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতিতে পিছিয়ে তা শুরু হচ্ছে আজ।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই বন্ধ ঘোষণা করা আবাসিক হল সমূহ বুধবার (৭ আগস্ট) খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সেইসঙ্গে আগামী রোববার (১১ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছে প্রশাসন।