খুলনার ডুমুরিয়া উপজেলায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খুলনায়
যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ আগামী ১৭ জুলাই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খুলনার পাইকগাছার বাকা ব্রিজের নিচ থেকে ৬ মাস বয়সি এক অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ জুলাই) সকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ৩১টি সাধারণ ওয়ার্ডে অর্ধেকের বেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নতুনরা।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার নগরীর বিভিন্ন স্থানে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
আজ তিন দিনের সফরে খুলনা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
খুলনায় চলতি মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে প্রায় ৪০ মিনিটে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে তলিয়ে যায় নগরীর রাস্তাঘাট।
খুলনায় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলার জন্য ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে। ইতোমধ্যে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়াও উপকূলের মানুষকে ঘূর্ণিঝড়ের বিষয়ে সচেতন করা হচ্ছে।
খুলনা নগরীর খানজাহান আলী থানা এলাকার আফিলগেট বাইপাস সড়কে গেটম্যানের অবহেলায় ট্রেন-পিকআপ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পিকআপের হেলপার নিহত ও চালক আহত হয়েছেন।
খুলনায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু ও একজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শনিবার বিকালে খালিশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।