জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে দলের সাংগঠনিক কর্মকাণ্ড বিস্তৃত করবে বিএনপি। শনিবার (৪ এপ্রিল) রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান।
গঠন
পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে। এতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে চেয়ারম্যান করা হয়েছে।
দেশের সার্বিক উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনের (বিএসএ) মতবিনিময় সভা ও জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।
স্বাস্থ্যখাতে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, স্যানিটারি ইন্সপেক্টর, পোর্টারসহ বিভিন্ন পদে কর্মরতদের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন কেন্দ্র করে কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইরানের সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ডকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাটের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সম্ভাব্য নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
রাজবাড়ীর দৌলতদিয়ার ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় সরকার দুটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান।
খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের দেশ গঠনে প্রদত্ত অবদান সরকার যথাযথ মর্যাদা ও প্রাপ্য স্বীকৃতির মাধ্যমে মূল্যায়ন করবে।