গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরে অবৈধভাবে আমদানি করে মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর ১৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া ও বাঙ্গালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গাইবান্ধায় আন্তঃজেলা অটোবাইক চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া একটি অটোবাইক উদ্ধার করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি বাড়ি থেকে ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাইবান্ধায় ‘শিক্ষার্থীদের চোখে আমার স্বপ্ন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার আগে শিক্ষার্থীদের চোখে আমার স্বপ্ন শীর্ষক প্রতিযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জে চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনের পর এবার গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের একদিন আগে শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ইসি।এর ফলে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটগ্রহণ হবে না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নির্বাচনের দায়িত্ব থেকে সাঘাটার ইউএনও এবং ওসিকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গাইবান্ধার পলাশবাড়ীতে কীটনাশক পান করে পাঁচ শিশু অসুস্থ হয়ে যায়। পরে তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গাইবান্ধায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৬টায় রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।